এক্সপ্লোর

Manipur Update : আতঙ্কের প্রহর মণিপুরে, কাঁটাতারের বেড়া দিয়ে বাড়ি ঘিরলেন বিজেপি বিধায়ক; প্রস্তুত গোপন বাঙ্কারও

Manipur News: সাম্প্রতিক হত্যার প্রতিবাদে প্রতিবাদীরা শনিবার একাধিক মন্ত্রী-বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

ইম্ফল : নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে মণিপুরে। একাধিক জনপ্রতিনিধির বাড়িতে হামলার ঘটনার পর, নিজের বাড়িতে চরম নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিলেন রাজ্যের এক মন্ত্রী। কাঁটাতারের বেড়া দিয়ে নিজের বাড়ি ঘিরে ফেলেন ক্যাবিনেট মন্ত্রী লেসাঙ্গথেম সুসিনদ্রো মেইতি। এর পাশাপাশি তিনি বাড়িতে একটি বাঙ্কারও বানিয়েছেন। খুরাইয়ের বিজেপি বিধায়ক মেইতি।

গত বছর ৩ মে শুরু হওয়া মেইতি ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে ২০০-র বেশি মানুষের মৃত্যু দেখেছে মণিপুর এবং বাসস্থানচ্যুত হয়েছে প্রায় ৬০ হাজার লোক। গত সপ্তাহ থেকে নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে। সাম্প্রতিক হত্যার প্রতিবাদে প্রতিবাদীরা শনিবার একাধিক মন্ত্রী-বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। এমনকী বিক্ষুব্ধ জনতা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাড়িতেও ঢুকে পড়ার চেষ্টা করে।

বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত মণিপুরের জিরিবাম জেলা। নতুন করে গোলাগুলি বর্ষণ, খুন, অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে সেখান থেকে। সেই আবহেই দিনকয়েক আগে ক্রাণশিবির থেকে মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করা হয়। ওই ছ'জনেরই দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে সীমান্ত সংলগ্ন অসমের শিলচরের মর্গে নিয়ে যাওয়া হয় দেহগুলি। (Manipur Violence)

৮ মাসের এক শিশু-সহ ৬ জন নিখোঁজের দেহ নদী থেকে উদ্ধার হয়। তার এক দিন পরেই ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কুকি সম্প্রদায়ের সশস্ত্র ১০ জন মারা যায়। সোমবারের সেই ঘটনার পর ৬ জন নিখোঁজ হয়ে যান। প্রসঙ্গত, তার আগে জিরিবাম জেলায় কুকি আদিবাসী সম্প্রদায়ের হামার গোষ্ঠীর বছর ৩১-এর এক মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। সেই ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। সরকারের তরফে কোনো যোগাযোগ করা হয়নি, এই অভিযোগ তুলে ক্ষোভ ছড়ায়। ইম্ফলে জমায়েত করে বিক্ষুব্ধরা নিজেদের দাবিতে সরব হন। 

৬ জনের দেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে শুরুতেই, বিক্ষুব্ধরা, অন্তত রাজ্যের তিন মন্ত্রী এবং ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায়। যার জেরে রাজ্যের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য বিধি-নিষেধ আরোপ করে সরকার। রাজ্যে আংশিকভাবে ইন্টারনেট পরিষেবাও সাসপেন্ড করা হয়। 

জিরিবামে ওই ছয় পণবন্দীর মৃত্যুর পর, বিক্ষুব্ধ জনতার দল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করে। যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তাবাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Cockroach Janta Party: বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget