এক্সপ্লোর

৪ তারিখ নয়, আগের দিন বিজেপির মিছিলেই মণীশ শুক্লকে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের, দাবি সিআইডি-র

৩ অক্টোবর, টিটাগড়ে মণীশের সঙ্গে কৃষি আইনের সমর্থনে মিছিলে হাঁটেও আততায়ীরা!! সেখানেই ভিড়ের মধ্যে খুনের ছক ছিল!! কিন্তু.....

উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে বিজেপির স্ট্রংম্যান মণীশ শুক্ল খুনে চাঞ্চল্যকর তথ্য। রবিবার বিটি রোডের ধারে দলীয় কার্যালয়ের সামনে নয়, তার একদিন আগেই মিছিলে মণীশকে খুনের ছক কষেছিল আততায়ীরা।

সিআইডি সূত্রে দাবি, ধৃত সুবোধ যাদবকে জেরা করে এমনই তথ্য মিলেছে। মণীশ খুন হন রবিবার রাতে। তার ঠিক আগের দিন কৃষি আইনের সমর্থনে টিটাগড় থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলের প্রধান উদ্যোক্তা ছিলেন মণীশই! মিছিলে হাঁটতেও দেখা যায় তাঁকে।

সিআইডি সূত্রে দাবি, সেই মিছিলেই মণীশকে খুন করানোর ছক কষা হয়েছিল। এমনকী, মিছিলে মণীশের সঙ্গেই পা মেলায় আততায়ীরা। সিআইডি সূত্রে দাবি, মিছিলে কড়া নিরাপত্তা থাকায় সেদিন খুনের পরিকল্পনা ভেস্তে যায়! পরদিন রাতেই অবশ্য খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল।

আততায়ীদের হদিশ পেতে এখন শনিবারের মিছিলের ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বুধবার মণীশ খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সুবোধ যাদবকে।

তদন্তকারীদের দাবি, খুনের জন্য বিহার থেকে ৬ জন বাছাই করা শার্প শ্যুটারকে নিয়ে আসা হয়। এক্ষেত্রে লিঙ্কম্যান হিসেবে কাজ করে টিটাগড়-খড়দা এলাকার কুখ্যাত দুষ্কৃতী নাসির খান।

পুলিশ জানতে পেরেছে, সুবোধের সঙ্গে ৩ বছর আগে জেলে নাসির খানের পরিচয়। মণীশ খুনের জন্য বিহার থেকে আসা দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় নাসির। মণীশ শুক্লর খুনের ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি তরজার পারদ সপ্তমে। ইতিমধ্যে ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর হয়েছে।

এই প্রেক্ষাপটে বিজেপি ধৃত সুবোধ যাদবের সঙ্গেও তৃণমূলের যোগ নিয়ে সরব হয়েছে। টিটাগড়ের বিজেপি নেতা সঞ্জয় যাদবের দাবি, সুবোধ সাট্টার ঠেক চালাত। চেয়ারম্যান উত্তম দাসের ঘনিষ্ঠ।

যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান উত্তম দাস বলেন, ব্যারাকপুরে অনেক লোককেই চিনি। তবে এই ফ্ল্যাটের বিষয়ে জানি না। ওটার মিউটেশনই এখনও হয় নি। মণীশ খুনের প্রতিবাদে শুক্রবার অর্জুন সিংয়ের নেতৃত্বে ব্যারাকপুর স্টেশন থেকে টিটাগড় অবধি মোমবাতি মিছিল করে বিজেপি।

আততায়ীদের খোঁজে সম্প্রতি বিহারে যায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের একটি দল। ব্যারাকপুরের চিড়িয়ামোড় ও লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget