এক্সপ্লোর

Patna Agitation: উচ্ছেদ অভিযান ঘিরে অশান্ত বিহার, স্থানীয়-পুলিশ খণ্ডযুদ্ধ!

Patna News: অবৈধ বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

পটনা: বিহারের (Bihar) পটনার (Patna) রাজীবনগরে (Rajeevnagar) উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার। রবিবারে (Sunday) এই ঘটনা নিয়ে রীতিমতো অশান্ত পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর, বিহার স্টেট হাউজিং বোর্ডের ২০ একর জমিতে অবৈধ নির্মাণ করা হয়। যেখানে প্রায় ৭০টি বাড়ি তৈরি করা হয়েছিল।        

এরপর সেই সকল অবৈধ বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টিও। আহত এসপি, জখম একাধিক পুলিশ কর্মী। রাজীবনগরে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলাকালীন এমন ঘটনায় অশান্ত হয় গোটা এলাকা। আনা হয় ১৪টি পে লোডার। অশান্তির আশঙ্কায় এলাকায় প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়। 

প্রশাসন সূত্রে জানান হয়েছে যে এই বাড়ি গুলি ভাঙার আগেই সকল পরিবারকে নোটিস পাঠানো হয়েছিল। যদিও সেই নোটিসের তোয়াক্কা না করেই বসবাস করতে থাকেন বাসিন্দারা। 

আরও পড়ুন, মারাত্মক হারে বাড়ছে করোনা, বুস্টার ডোজে অনীহা রাজ্যে

প্রসঙ্গত, ১৯৭৪ সালে, হাউজিং বোর্ড আবাসিক কমপ্লেক্স নির্মাণের জন্য১০২৪ একর জমি কৃষকদের কাছ থেকে নেয়। সেই সময় প্রতি কৃষকের থেকে ২ একর জমি ক্রয় শুরু করে তাঁরা। কিন্তু অভিযোগ করা হয় যে কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এরপরই পুরো বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছয়।                                                 

এরপর সুপ্রিম কোর্ট বিহার রাজ্য হাউজিং বোর্ডকে জমি অধিগ্রহণের নির্দেশ দেয় এবং কৃষকদের সুদের সঙ্গে প্রাপ্য ক্ষতিপূরণের নির্দেশ দেয়। যদিও সরকারের তরফে সেই কাজ শুরু না হওয়ায় কৃষকরাই সেই জমি বেসরকারি হাতে বিক্রি করে। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এই বিতর্কিত জমিতে রয়েছে IAS এবং IPS অফিসার, বিচারপতি এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের বাড়িও। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget