এক্সপ্লোর

বাজেটের পর শেয়ার বাজারে উত্থান, কমল টাকার দাম

মুম্বই: লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ বাজেটে একাধিক জনমুখী ঘোষণার জেরে শেয়ার বাজারে উত্থান দেখা গেল। এদিন সেনসেক্স ২১২.৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৬,৪৬৯.৪৩। নিফটি ৬২.৭০ পয়েন্ট বেড়ে হয়েছে ১০,৮৯৩.৬৫। আজ অর্থমন্ত্রী পীযূষ গয়াল যখন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করছিলেন, তখন সেনসেক্স ৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে যায়। বিকেলের দিকে শেয়ার বাজারে সাময়িক পতন দেখা গেলেও, দিনের শেষে উত্থানই হয়েছে। এই বাজেটে কৃষিক্ষেত্র ও মধ্যবিত্ত শ্রেণিকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা হওয়ায় গাড়ি ও ভোগ্যপণ্য সংক্রান্ত শেয়ারগুলির দর বেড়েছে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধিরও ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারের উপর। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, সরকার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। শেয়ার বাজারে বাজেটের ইতিবাচক প্রভাব পড়লেও, জনমুখী ঘোষণার ধাক্কায় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ১৭ পয়সা কমে গিয়েছে। দিনের শেষে টাকার দাম দাঁড়িয়েছে ৭১.২৫। গদত সপ্তাহে টাকার দাম ২ পয়সা বাড়লেও, চলতি সপ্তাহে ৮ পয়সা কমে গেল। আজ দিনের শুরুতে টাকার দাম ছিল ৭১.০৮। এরপর এই দর কমে ৭০.৯৪ থেকে ৭১.৩৯-এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে। দিনের শেষে টাকার দাম হয় ৭১.২৫।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget