এক্সপ্লোর

কাল রাতে ঠিক কী ঘটে জেএনইউতে? কীভাবে ক্যাম্পাসে ঢুকল মুখোশধারীরা? জেনে নিন

সন্ধে ৭টা নাগাদ মুখোশধারী গুন্ডারা লাঠি, রড নিয়ে সবরমতী হস্টেলের কাছে বিক্ষোভকারী পড়ুয়া- শিক্ষকদের ওপর হামলা করে। হস্টেলে ঢুকে কাচের জানালা ভেঙে চুরমার করে তারা, যাকে সামনে পায় ধরে পেটায়।

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলায় স্তম্ভিত গোটা দেশ। যেভাবে কাল সন্ধেয় মুখোশধারী গুন্ডারা ক্যাম্পাসে ঢুকে হামলা করেছে, তা প্রকাশ্য করে দিয়েছে দেশের ছাত্র রাজনীতির বেআব্রু চেহারা। লাঠি, লোহার রড দিয়ে পড়ুয়াদের বেধড়ক মারধর করা হয়েছে, গার্লস হস্টেলের ছাত্রীদের ওপরেও চলেছে হামলা, অধ্যাপকরাও বাদ পড়েননি। ঠিক কী ঘটেছে গতকাল জেএনইউতে? চলুন দেখে নিই। জেএনইউয়ের ফি বাড়ানো নিয়ে বাম ও এবিভিপির বিরোধ চলছিলই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাম নেতৃত্বাধীন ছাত্র সংসদ চাইছিল ফি বৃদ্ধি সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা বন্ধ রাখতে, রেজিস্ট্রেশনে বাধা দিচ্ছিল তারা। উল্টোদিকে অন্য দল রেজিস্ট্রেশন চালু রাখতে চাইছিল। শনিবার থেকে এ নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তি, হাতাহাতি হচ্ছিল। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ রেজিস্ট্রেশনের বিরুদ্ধে থাকা একদল পড়ুয়া মারমুখোভাবে অ্যাডমিন ব্লকের সামনে থেকে হস্টেলের দিকে যান। শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তখনই পুলিশ ডাকে প্রশাসন। কিন্তু পুলিশ আসার আগেই যাঁরা রেজিস্ট্রেশনের পক্ষে ছিলেন, তাঁদের মারধর করেন রেজিস্ট্রেশনের বিরোধিতা করা একদল পড়ুয়া। এই সময়েই মুখোশধারী একদল গুন্ডা পেরিয়ার হোস্টেলে ঢুকে পড়ে ছাত্রদের ওপর লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয়। যেভাবে একদল ছাত্র বিক্ষোভে যোগ না দেওয়া অন্য ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বাধা দিচ্ছে, তা দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছে জেএনইউ প্রশাসন। যদিও ক্যাম্পাসের অনেকেই বলছেন অন্য কথা। তাঁদের দাবি, বিকেল চারটে নাগাদ জেএনইউ শিক্ষকদের একটি সংগঠন ছাত্রদের ওপর দুর্ব্যবহারের অভিযোগে মিছিল বার করে। তখন বাম ও এবিভিপি সমর্থকদের মধ্যে সামান্য ঝামেলা হয় কিন্তু ওখানেই মিটে যায়। কিন্তু সন্ধে ৭টা নাগাদ মুখোশধারী গুন্ডারা লাঠি, রড নিয়ে সবরমতী হস্টেলের কাছে বিক্ষোভকারী পড়ুয়া- শিক্ষকদের ওপর হামলা করে। হস্টেলে ঢুকে কাচের জানালা ভেঙে চুরমার করে তারা, যাকে সামনে পায় ধরে পেটায়। এমনকী শিক্ষকরাও হামলার শিকার হন। এরপর তারা পেরিয়ার হস্টেলে যায়, সেখানেও একইভাবে ভাঙচুর, মারধর করে। গতকাল ক্যাম্পাসে হিংসার আগে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ‘দেশবিরোধীদের’ মারধরের ডাক দেওয়া হয় বলেও অভিযোগ। জেএনইউ শিক্ষিকা আয়েষা কিদোয়াই বলেছেন, তাঁরা ওই হিংসার প্রত্যক্ষদর্শী। এটা ছাত্র সংঘর্ষ নয়, এবিভিপির সুপরিকল্পিত হামলা। দেড় ঘণ্টা ধরে হামলা চলল অথচ নিশ্চুপ ছিল পুলিশ। যদিও এবিভিপির জেএনইউ ইউনিটের সভাপতি দুর্গেশ কুমার বলেছেন, গতকাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল। অনলাইন রেজিস্ট্রেশন ঠেকাতে গত ৩ দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখতে বাধ্য করেছিল বামেরা। কয়েকশো বাম ছাত্র তাঁদের ২৫ জনের মত সমর্থক-পড়ুয়াকে মারধর করেছে, তারাই পেরিয়ার ও সবরমতী হস্টেলে ঢুকে পিটিয়েছে পড়ুয়াদের।

সেরা শিরোনাম

Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
Abhijeet Dipke Detained: প্লেনের মধ্যেই আটক অভিজিৎ, সৌরভ ও আশুতোষ রাঙ্কা
প্লেনের মধ্যেই আটক অভিজিৎ, সৌরভ ও আশুতোষ রাঙ্কা
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Dhruv Rathee Detained: সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget