এক্সপ্লোর

Kargil Jamia Masjid Fire: কেন্দ্রশাসিত অঞ্চলে দমকল পরিষেবাই নেই! লাদাখে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঐতিহ্যবাহী মসজিদ

Ladakh News: মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে মসজিদ চত্বর।

কার্গিল: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কার্গিলের ঐতিহ্যবাহী সেন্ট্রাল জামিয়া মসজিদ (Kargil Jamia Masjid Fire)। বুধবার সন্ধ্যায় আচমকাই আগুন ধরে যায় মসজিদে (Ladakh News)। বিষয়টি চোখে পড়ার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে মসজিদ চত্বর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং সেনাবাহিনী। শুরু হয় আগুন নেভানোর প্রচেষ্টা। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে আগুনের লেলিহান শিখায় মসজিদটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

কার্গিলের ঐতিহ্যবাহী সেন্ট্রাল জামিয়া মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

লাদাখের কার্গিলের অন্তর্গত দ্রাস এলাকায় অবস্থিত সেন্ট্রাল জামিয়া মসজিদ। এ দিন সন্ধেয় আচমকাই আগুন ধরে যায়, এবং অতি অল্প সময়ের মধ্যেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দমকল পরিষেবা নেই। তাই কার্গিল থেকে দমকলকে আসার অনুরোধ জানানো হয়। তাতেই আগুনের গ্রাসে গোটা মসজিদ চত্বর চলে যায় বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: India News:পাথর-খাদানে ধস নেমে পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা-সহ ৮ জনের মৃত্যু মিজোরামে, ট্য়ুইট মুখ্য়মন্ত্রীর

স্থানীয়রা জানিয়েছেন, দমকল এসে না পৌঁছনোয় সেনার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। বালতি বালতি জল এনে ছোড়া হয়। ঢের পরে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। তত ক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। আগেও এলাকায় এমন অগ্নিকাণ্ড ঘটেছে। তার পরও পরিস্থিতি বদলায়নি বলে দাবি সকলের। 

আগেও এমন অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু দমকল পরিষেবা নেই বলে দাবি স্থানীয়দের

লেহ্ স্বতন্ত্র পর্বত উন্নয়ন পরিষদ-কার্গিলের চিফ একজিকিউটিভ কাউন্সিলর ফিরোজ খান গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি।  এলাকায় দমকল এবং জরুরি পরিষেবা না থাকা নিয়ে ক্ষোভের সুরও ধরা পড়েছে তাঁর কথার মধ্যে। তিনি বলেন, "কেন্দ্রশাসিত লাদাখে দমকল এবং জরুরি বিভাগ জনগণের সম্পত্তি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তহবিলে যথেষ্ট থাকা সত্ত্বেও মহকুমা স্তরে দমকল পরিষেবা দেওয়া গেল না। লেফটেন্যান্ট গভর্নরকে অনুরোধ, মহকুমা স্তরে দমকল বিভাগ গড়ে তুলতে অবিলম্বে পদক্ষেপ করুন।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget