এক্সপ্লোর

India News:পাথর-খাদানে ধস নেমে পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা-সহ ৮ জনের মৃত্যু মিজোরামে, ট্য়ুইট মুখ্য়মন্ত্রীর

Mizoram Stone Quarry Collapse: পাথর-খাদানে ধস নেমে ৮ জনের মৃত্যু হল মিজোরামে। মৃতদের পাঁচ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্য়ুইটারে ওই ৫ জনের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন।

আইজল: পাথর-খাদানে (Stone Quarry) ধস (Collapse) নেমে ৮ জনের মৃত্যু হল মিজোরামে (Mizoram)। একটি সূত্রের মতে, মৃতদের পাঁচ জন পশ্চিমবঙ্গের (west bengal) বাসিন্দা, ২ জন ঝাড়খণ্ড ও ১ জন অসমের বাসিন্দা। পরে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ট্য়ুইটারে ওই ৫ জনের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন। সঙ্গে জানান, দেহ ফিরিয়ে আনতে নিয়মিত মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

যা জানা গেল... 
সোমবারের ওই ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন বলে জানিয়েছিল সংবাদসংস্থা এএনআই। তাঁদের মধ্যে ৫ পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়াও অসমের ৩ জন, ঝাড়খণ্ডের ২ জন ও মিজোরামের ২ জন বাসিন্দার কথা বলা হয়। তার পর আজ সকালে দেহ উদ্ধারের খবরে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তবে এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। এদিন সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুজন অফিসার ও ১৩ জন সদস্যও সেখানে এসেছিলেন বলে জানা যায়। 

কী ভাবে ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল এক বেসরকারি সংস্থার অধীন ওই পাথর খাদানের বড় অংশ ভেঙে পড়েছিল। বিপর্যয়ের সময় সেখানে কাজ করছিলেন অন্তত ১২ জন। সঙ্গে ছিল পাঁচটি এক্সক্যাভেটর-সহ একাধিক ড্রিলিং মেশিন। সব নিয়েই চাপা পড়ে যান তাঁরা। পরে অবশ্য নাহথিয়াল জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার বলেন, 'অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে।' তা হলে এই মুহূর্তে ঠিক কত জন আটকে রয়েছেন ধসের নিচে? ধোঁয়াশা রয়েছেই।

উদ্ধারকাজে হাত...
ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের ভলান্টিয়াররা ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। একটি মেডিক্যাল টিমকেও বিপর্যয়স্থলে পাঠানো হয়। আপাতত রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং অসম রাইফেলস তল্লাশি ও উদ্ধারকাজ করছে। তবে এলাকার বাসিন্দাদের অনেকেই জানাচ্ছেন, পাথর খাদানের আলগা মাটি ধসেই এই বিপর্যয় ঘটেছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই কর্মীদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? তাতে কোনও গাফিলতি ছিল না তো? 

আরও পড়ুন:কালই তো বললেন টাকা লাগবে না!কেন্দ্রকে নিশানা করায় মমতাকে পাল্টা সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget