এক্সপ্লোর

MEA Press Conference: পাকিস্তানের আক্রমণ জারি,টার্গেট হাসপাতাল স্কুলগুলিকেও,চরম প্রত্যাঘাত ভারতেরও, জানাল সেনা

India Pakistan Tension: সেনা সূত্রে স্পষ্ট করে দেওয়া হল, শ্রীনগর, অবন্তীপুরা এবং উধমপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি, হাসপাতাল এবং স্কুলগুলিতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।


ভারত ও পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষের আবহে শনিবার সকালে আবার সাংবাদিক বৈঠক করল ভারতের বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনা। স্পষ্ট করে দেওয়া হল, ২৬ টিরও বেশি জায়গায় পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছে। তাদের টার্গেট সাধারণ মানুষই। ভারতীয় সেনা এবং সরকারের যৌথ সাংবাদিক বৈঠকে, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান। 

সাংবাদিক বৈঠকের শুরুতেই বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, "আমি এর আগেও অনেকবার বলেছি, পাকিস্তানি কর্মকাণ্ডই উস্কানিমূলক এবং উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জবাবে, ভারত দায়িত্বশীল এবং পরিমিতভাবে জবাব দিয়েছে।"

পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য ক্ষেপণাস্ত্র পাকিস্তানের 
 
কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সেনা বেস ও ছাউনিগুলিকে টার্গেট করে আক্রমণ করতে ড্রোন, দূরপাল্লার অস্ত্র,  এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে। ভারত অনেক বিপদ মোকাবেলা করেছে। কিন্তু পাকিস্তান ২৬টিরও বেশি জায়গায় আকাশপথে ,হামলার চেষ্টা করেছে।  উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাতিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে আঘাত হেনে আমাদের সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি করেছে। তারা রাত ১ টা ৪০ নাগাদ পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে।   
 
টার্গেট ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি, হাসপাতাল এবং স্কুলগুলিও 

জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা ও পঞ্জাবের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা করছে পাকিস্তান। সেনা সূত্রে স্পষ্ট করে দেওয়া হল, শ্রীনগর, অবন্তীপুরা এবং উধমপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি, হাসপাতাল এবং স্কুলগুলিতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান।

সমান্তরাল ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখার প্রচেষ্টা 

কর্নেল সোফিয়া কুরেশি আরও বলেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বিমান ঘাঁটিগুলিতে লক্ষ্য করছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত এবং সুপরিকল্পিতভাবে প্রত্যাঘাত করে। ভারত সুপরিকল্পিত ভাবে technical installations, command & control centres এবং অস্ত্র ভাণ্ডারগুলিকেই লক্ষ্যবস্তু করে। রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে অবস্থিত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হানে ভারতীয় সেনা।  পসরুরের রাডার সাইট এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও প্রত্যাঘাত কর সেনা। এই পদক্ষেপের সময় ভারত খেয়াল রেখেছে যাতে সমান্তরাল ক্ষয়ক্ষতি ন্যূনতম হয়।  ক্ষয়ক্ষতি কম হয়। 

উপযুক্ত প্রত্যাঘাত সেনার
ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে সেই সব প্রচেষ্টা ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা অভিযানের মাধ্যমে সপাটে জবাব দিয়েছে। কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ এবং আখনুরে কামান ও মর্টার দিয়ে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিক প্রতিক্রিয়া দিয়েছে।  

পাকিস্তান মানবঢাল ব্যবহার করেছে

ভারতীয় সেটা যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর তরফে বলা হয়, পাকিস্তান লাহোর থেকে উড়ে আসা অসামরিক বিমানগুলিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। ভারতীয় সেনাবাহিনী সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেই প্রত্যাঘাত করেছে। 

ভারতীয় সশস্ত্র বাহিনী সুনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া

উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, দ্রুত এবং সুনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায়, ভারতীয় সশস্ত্র বাহিনী কেবলমাত্র চিহ্নিত সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে। এরই মধ্যে পাকিস্তান ভারতীয় S-400 সিস্টেম ধ্বংস করা নিয়ে সুরতগড় এবং সিরসায় বিমানঘাঁটি ধ্বংসের দাবি সহ একাধিত ভুল তথ্য প্রচার করছে।  ভারত এই মিথ্যা দাবিগুলিকে নস্যাৎ করে।  

পাকিস্তানের একের পর এক ভুয়ো দাবি

বিদেশ সচিব বিক্রম মিস্রী জানান, পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়েছে। তারা S-400 ধ্বংস করার দাবি করেছে,তা সর্বৈব মিথ্যে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget