এক্সপ্লোর

Medinipur Coronavirus Update : মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন, গ্রেফতার ৪৪

দিন দিন পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা সংক্রমণ। মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন।

মেদিনীপুর : দিন দিন পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা সংক্রমণ। মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। চলছে কড়া নজরদারি। করোনা বিধি ভঙ্গের অভিযোগে গতকাল রাতে মেদিনীপুর শহর থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে জেলায় ৫৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন। ১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে কড়া নিয়ন্ত্রণ বিধি। কনটেনমেন্ট জোনের আওতায় খড়গপুর পুরসভার ৫টি ওয়ার্ড। গত শুক্রবার রাতে সেখানে নাকা চেকিং করে পুলিশ। রাত ৯টার পর দোকান খোলা রাখায় বন্ধ করে দেওয়া হয়। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ইন্দা বাস স্ট্যান্ড, খরিদা, মালঞ্চ এলাকাতেও চলে পুলিশি নজরদারি। কোভিড বিধি ভাঙায় গ্রেফতার করা ৯ জনকে।

এরপর ফের মেদিনীপুর পুরসভার আরও ৪টি ওয়ার্ডকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়। গতকাল রাতে মেদিনীপুর শহর থেকে ৪৪ জনকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোটরবাইক। প্রসঙ্গত, পরিস্থিতি মোকাবিলায় মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ৬টিকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।

প্রসঙ্গত, দিনকয়েক ধরে রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী থাকলেও ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৯০ জন। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এদিকে বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে অন্যতম হাতিয়ার নিয়ম-বিধি মেনে চলা। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখা। মুখে মাস্ক পরা। কিন্তু, এইসব বিধি অগ্রাহ্য করার ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে হোটেলে উদ্দাম নাচ-গানের ঘটনায় পার্ক স্ট্রিটের অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget