এক্সপ্লোর

Meenakshi Lekhi : 'চুপ করুন, না হলে আপনাদের বাড়িতে ইডি হানা দেবে' বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির মন্তব্যে বিতর্ক

Parliament : বিরোধী দলগুলি বারবার অভিযোগ শানায়, কেন্দ্রীয় সংস্থাগুলিকে 'ব্যবহার' করছে কেন্দ্রের বিজেপি সরকার।

নয়াদিল্লি : বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়। সংসদে সরগরম আলোচনার মাঝে বিজেপি সাংসদের ইডি ঘিরে মন্তব্যে শুরু হয়েছে তরজা। চুপ করুন, না হলে আপনাদের বাড়িতে ইডি হানা দেবে। লোকসভায় বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির (Meenakshi Lekhi) মন্তব্যে বিতর্ক। সংসদে দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস-সহ বিরোধীদের হইচই। সেই সময় বিরোধীদের চুপ করতে বলে বিতর্কিত মন্তব্য মীনাক্ষী লেখির। সোশাল মিডিয়ায় বিজেপি নেত্রী মীনাক্ষী লেখিকে নিশানা তৃণমূল কংগ্রেসের (TMC)। 

লোকসভায় দিল্লি পরিষেবা বিল নিয়ে আলোচনার মাঝে রাগত মেজাজে মীনাক্ষী লেখির মন্তব্য, 'এক মিনিট, এক মিনিট, শান্ত থাকুন। আপনার ঘরে ইডি না হানা দেয়।' যে মন্তব্যের পরই বিজেপি নেত্রীকে নিশানা করেছেন বিরোধীরা। ন্যাশনাল কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) মুখপাত্র ক্লাইভ ক্রাস্টোর মন্তব্য, কেন্দ্রীয় এজেন্সিকে 'ব্যবহার' করার যে অভিযোগ বিরোধীরা বারবার সরকারের বিরুদ্ধে করে, সেটা যে সত্যি সেটাই প্রমাণ করে দিলেন বিজেপি নেত্রী।

তৃণমূল সহ দেশের একাধিক বিরোধী শিবির বারবার অভিযোগ শানায়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের মধ্যে ফাটল ধরানো থেকে তাঁদের চাপে রেখে রাজনৈতিক ভয়ের আবহ এমনকি দলবদলের খেলাতেও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার। বারবারই বিরোধীদের যে অভিযোগ নস্যাৎ করে এসেছেন গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা। এর মাঝেই বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র তরজা। 

আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর স্টিয়ারিং ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget