এক্সপ্লোর

Abhishek Banerjee:'মেঘালয় গুয়াহাটি থেকে শাসিত হবে না, মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই' শিলংয়ে হুঙ্কার অভিষেকের

Meghalaya Would Not Be Controlled From Guwahati:'মেঘালয় গুয়াহাটি থেকে শাসিত হবে না। মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই', হুঙ্কার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শিলং: 'মেঘালয় (meghalaya) গুয়াহাটি (guwahati) থেকে শাসিত হবে না। মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই', হুঙ্কার তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। সঙ্গে বললেন, 'মেঘালয়কে তার হৃত সম্মান ফিরিয়ে দিতে হবে। স্বৈরতান্ত্রিক শক্তির (autocratic force) বিরুদ্ধে লড়াইয়ে মেঘালয়বাসীর পাশে থাকবে তৃণমূল। মানুষের অধিকারের পক্ষে লড়বে তৃণমূল।'

আর কী বললেন?
২০২৪-র লোকসভা ভোটের আগে তৃণমূল যে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করেছে, তা এর মধ্যেই স্পষ্ট। অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারের কাজ চলছে জোরকদমে। এবার মেঘালয় সফরে তৃণমূলনেত্রী স্বয়ং। সঙ্গে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এদিন শিলংয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলা পারলে, মেঘালয় পারবে না কেন? খাসি-জয়ন্তীয়া-গারো পাহাড় হবে তৃণমূলের তিন ফুল। ২০২৩ হবে মেঘালয়ের পক্ষে গুরুত্বপূর্ণ বছর। দিল্লির উচ্চ মিনারে যাঁরা বসে রয়েছেন, তাঁরা শিক্ষা পাবেন।' দুর্নীতির প্রশ্নেও কটাক্ষ শোনা যায় অভিষেকের কথায়। বলেন, 'যে রাজ্য মেঘের দেশ বলে পরিচিত, সেটি এখন দুর্নীতিগ্রস্তদের লুকনোর জায়গা হয়ে দাঁড়িয়েছে।' ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দাবি, 'কনম্যানের অপদার্থ, দুর্নীতিগ্রস্ত সরকারকে সমূলে উপড়ে ফেলার ব্যাপারে নিশ্চিত আমরা।' অভিষেকের দাবি, তৃণমূল একমাত্র দল যা বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে। 'ওরা আমাদের এজেন্সি দেখিয়ে ভয় পাওয়াতে ব্যর্থ', বলেছেন তৃণমূল নেতা। গত নভেম্বরে অসম-মেঘালয় সীমানায় গুলিযুদ্ধে যে ৫ জনের মৃত্যু হয়েছিল, সেই প্রসঙ্গও তুলে আনেন অভিষেক। বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছিলেন?' বার্তা একটাই। বিজেপির বিরুদ্ধে একটি দলই লড়ছে।

আর কী?
আজ, মেঘালয় সফরের দ্বিতীয় দিনে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কনভেনশন হলে বক্তৃতা দেন তৃণমূল নেত্রী। আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই তৃণমূল কর্মীদের এখন থেকেই কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ার বার্তা দেবেন মমতা। আজ কর্মী সম্মেলনে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কর্মী সম্মেলনের আগে, ২২ নভেম্বর মেঘালয়-অসম সীমানা-বিবাদে মৃত ৫ জনের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী। কর্মী সম্মেলন শেষে প্রাক্ বড়দিনের উৎসবে যোগ দেবেন তিনি। আগামীকাল কলকাতায় ফেরার কথা তাঁর।

আরও পড়ুন:বিজেপি ক্ষমতায় থাকতে দেশের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না : শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget