এক্সপ্লোর

Mehbooba Mufti: 'ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক কোথায়'? সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রশ্ন মেহবুবা মুফতির

Jammu And Kashmir: মেহবুবার প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে ভারতের ফারাক কোথায়?

নয়াদিল্লি: সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক মহলে সমালোচনার শিকার বাংলাদেশ। পাল্টা ভারতের দিকে আঙুল তুলেছে পড়শি দেশের সরকার। সেই আবহে এবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, PDP নেত্রী মেহবুবা মুফতি বিতর্ক বাড়ালেন। উত্তরপ্রদেশের সম্ভলের উদাহরণ টানলেন তিনি। মেহবুবার প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে ভারতের ফারাক কোথায়? (Mehbooba Mufti)

আদালতের নির্দেশে উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদের সমীক্ষা ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে প্রাণ যায় চার জনের, আহত হন বহু। সেই প্রসঙ্গই তুলে ধরেছেন মেহবুবা। তাঁর কথায়, "আমি আতঙ্কিত। মনে হচ্ছে, ১৯৪৭ সালের পরিস্থিতিতে ফিরে যাচ্ছি আমরা। তরুণরা চাকরি হয় না, ভাল হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা নেই। রাস্তার অবস্থারও উন্নতি হয়নি। কিন্তু মন্দিরের সন্ধানে মসজিদ ভাঙার প্রচেষ্টা চলছে। সম্ভলের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দোকানে কাজ করছিলেন যাঁরা, তাঁদের গুলি করা হয়।" (Jammu And Kashmir)

উপত্যকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন মেহবুবা। এ প্রসঙ্গে রাজস্থানের অজমেরের সুফি মইনউদ্দিন চিস্তি দরগাকে ঘিরে বিতর্কও টানেন। তিনি বলেন, "অজমের শরিফ দরগায় সব ধর্মের মানুষ যান। ওই দরগা সৌভ্রাতৃত্বের প্রতীক। দরগার নীচেও মন্দিরের সন্ধানে খোঁড়াখুঁড়ি করতে চাইছে।" অজমের শরিফ দরগার নীচে শিবমন্দির থাকতে পারে বলে সম্প্রতি আদালেত আবেদন জমা পড়ে। সেখানে পুজো করতে চেয়ে আর্জি জানানো হয়। আদালত সেই নিয়ে নোটিস দিয়েছে আর্জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-কে। 

এর পরই ভারত ও বাংলাদেশের মধ্যে তুলনা টানেন মেহবুবা। তাঁর বক্তব্য, "বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। ভারতেও যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাই না। আমাদের এত মহান দেশ, পৃথিবীর সর্বত্র ধর্মনিরপেক্ষতার জন্য পরিচিত।" বাংলাদেশের ঘটনায় দিল্লির তরফে যখন ঢাকার তীব্র নিন্দা করা হয়েছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেই সময় মেহবুবার এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। 

উপত্যকায় বিজেপি-র প্রাক্তন সভাপতি রবীন্দ্র রায়না বলেন, "মেহবুবা ভারত ও বাংলাদেশের যে তুলনা টেনেছেন, তা ঠিক নয়। বাংলাদেশে কী ভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়ে চলেছে, সেখানে যেভাবে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের নিন্দা করা হচ্ছে, মহিলাদের অপমান করা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছে, তা গোটা পৃথিবী জানে।  মেহবুবা যে মন্তব্য করেছেন, তা দেশবিরোধী। জম্মু ও কাশ্মীর সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা।" জম্মু ও কাশ্মীর সরকারকে মেহবুবার বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget