এক্সপ্লোর

Mehul Choksi arrested : বেলজিয়ামে গ্রেফতার দেশের বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি

Mehul Choksi arrested :ভারতে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি কি তাহলে বহাল তবিয়তে বিদেশে থেকে যাবেন? এই প্রশ্ন উঠেছিল বারবার।

নয়াদিল্লি : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে অবশেষে গ্রেফতার করা হল বেলজিয়ামে   । সূত্রের খবর, ভারতের বার্তা পেয়েই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ২০১৮-র জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে । হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাম পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়ে আর মেটাননি বলে অভিযোগ। এই মামলাতেই অভিযুক্ত হন মেহুলের ভাগ্নে নীরব মোদিও। 

ঋণখেলাপি মেহুল ও নীরব তারপর থেকেই পলাতক। এই দুই হিরে ব্যবসায়ীর ঋণ-কেলেঙ্কারি ও দেশ ছেড়ে পালানো নিয়ে রাজনৈতিক আকচাআকচিও কম হয়নি। বারবার মোদি সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার জেনেবুঝেই মেহুল চোকসিকে পালানোর রাস্তা করে দিয়েছিল। ভারতে প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি কি তাহলে বহাল তবিয়তে বিদেশে থেকে যাবেন? এই প্রশ্ন উঠেছিল বারবার।  অবশেষে ভারত সরকারের অনুরোধে বেলজিয়াম থেকে গ্রেফতার হলেন ৬৫ বছরের পলাতক হিরে ব্যবসায়ী। জানা যাচ্ছে,  ২০২১ সালে মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে 'ঋণখেলাপি' হিরে ব্যবসায়ীকে। তবে, স্বাস্থ্যগত ও অন্যান্য কারণ দেখিয়ে চোকসি জামিন চাইবেন বলে মনে করা হচ্ছে। 

২০১৮ সালের জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদী। ওই বছরই দেশ ছেড়ে পালান তাঁরা। তার আগেই অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন চোকসি। এর পর তাঁর বেলজিয়ান স্ত্রীয়ের সাহায্য নিয়ে ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে তিনি বেলজিয়ামে থাকতে শুরু করেন। 

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি মামলার হুইসল ব্লোয়ার হরিপ্রসাদ এসভি চোকসির গ্রেফতারিতে সন্তোষ প্রকাশ করেছেন।  "দুর্দান্ত খবর...এটি কেবল ভারতের জন্যই নয়, তার  (চোকসি)দ্বারা প্রতারিত সকলের জন্যও দারুণ খবর," এএনআইকে বলেন হরিপ্রসাদ এসভি। 

সূত্রের খবর, আপাতত মেহুল রয়েছেন বেলজিয়ামের জেলে। প্রসঙ্গত উল্লেখ্য,  মার্চেই জানা গিয়েছিল, মেহুলকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সঙ্গে সে বিষয়ে আলোচনা শুরুর কথাও শোনা গিয়েছিল।  

 

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget