এক্সপ্লোর

Earthquake News : থরথর করে কাঁপল বাড়ি ! দুলল মাটি, ভয়াবহ ভূমিকম্প মেক্সিকোয়

ভূমিকম্প ছিল যথেষ্ট শক্তিশালী। রিখটার স্কেলে ৭.৪ ।  ভূমিকম্পের জেরে মেক্সিকোর একাধিক এলাকায় বাড়িতে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।


কেঁপে উঠল বাড়ি। থরথর করে কাঁপল মাটি। ভয়ঙ্কর ভূমিকম্প ঘটল দক্ষিণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে । শুক্রবার এই ভূমিকম্প ছিল যথেষ্ট শক্তিশালী। রিখটার স্কেলে ৭.৪ ।  ভূমিকম্পের জেরে মেক্সিকোর একাধিক এলাকায় বাড়িতে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র কম্পন অনুভূত হয় । পাশাপাশি প্রতিবেশী দেশ গুয়াতেমালাতেও সেই কম্পন টের পাওয়া যায়। আতঙ্কে বহুতল থেকে বাইরে বেরিয়ে আসে মানুষ।                             

GeoShake Community Seismic Network-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর পুয়ের্তো মাদেরো (Puerto Madero) উপকূল থেকে প্রায় ৭১ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা (US Tsunami Warning System) প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কয়েকটি এলাকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। 

কম্পনের জেরে বহু এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। জরুরি সতর্কবার্তা জারি হওয়ার পর বাসিন্দাদের বাড়ি, অফিস এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গুয়াতেমালার বিভিন্ন অঞ্চল থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর মিলেছে। সেখানকার প্রশাসনও সম্ভাব্য ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা শুরু করেছে।

ভূমিকম্পের পর মেক্সিকো ও গুয়াতেমালা, দুই দেশেই জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার এবং সম্ভাব্য আফটারশক (পরবর্তী কম্পন)-এর কথা মাথায় রেখে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর না মিললেও, সড়ক, সেতু, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সে দেশের বিপর্যয় মোকাবিলা দফতর। 

শুক্রবার কম্পন অনুভূত হওয়ার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে এলাকায়। মেক্সিকোর এই এলাকা সুনামিপ্রবণ। আমেরিকার সুনামি সতর্কীকরণ ব্যবস্থা  বা  Tsunami Warning System এর তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।  মেক্সিকো ও গুয়াতেমালার কয়েকটি উপকূলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। বিশেষজ্ঞদের মতে,  ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। জনগণকে আপাতত সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর নৌবাহিনী প্রধান রায়মুন্দো মোরালেস।                     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget