এক্সপ্লোর

Y+ Security: এবার শিশির ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র

তাঁদের নিরাপত্তা দেবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)।

কলকাতা: এবার পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের দুই লোকসভা সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের নিরাপত্তা দেবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর অধিকারী পরিবারের মেজো সন্তান শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা।

উল্লেখ্য, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন ভাই সৌম্যেন্দু অধিকারী। এরপর কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীও বিজেপিতে যোগ দেন। কিন্তু তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেননি। তবে তাঁর অবস্থান নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব সন্তুষ্ট নয়। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নেতৃত্ব দলের রাজ্য নেতৃত্বকে সুপারিশ করেছে বলে খবর।

কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদ।  এবার তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জেড ক্যাটিগরির নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর,এবার শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে দেওয়া হচ্ছে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা।প্রত্যেক সাংসদের সঙ্গে সিআরপিএফের ১১ জন করে রক্ষী থাকবেন।ইতিমধ্যে সিআরপিএফ-কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। 

১৯শে ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন কাঁথির অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী। এরপর থেকে ধীরে ধীরে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। মার্চ মাসে অমিত শাহের সভায় দেখা যায় শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে। 

খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও, দীর্ঘদিন ধরে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি দিব্যেন্দুকেও। যা নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে সুপারিশও করেছে জেলা নেতৃত্ব।

এই প্রেক্ষাপটে অধিকারী পরিবারের দুই সাংসদকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা নিয়ে বর্তমানে সরব হয়েছে বিজেপি। যার পর সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। এই প্রেক্ষাপটে এবার দুই সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে জোর আলোচনা জেলা রাজনীতিতে।

 

 

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget