এক্সপ্লোর

করোনায় প্রথমবার মৃত্যু মিজোরামে, এক সপ্তাহ লকডাউন

রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩৭৪ জন। পজিটিভিটির হার ২.৫ শতাংশ।

নয়াদিল্লি: গত সাত মাসে এই প্রথমবার মিজোরামে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হল। সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী,  মিজোরামে প্রথম কোভিড পজিটিভ কেসের সন্ধান মেলে গত ২৪ মার্চ। আর তার ঠিক ২১৮ দিন পর,  গত বুধবার,  উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে কেউ করোনায় মারা গেলেন। জানা গিয়েছে, মৃতের বাড়ি আইজলে। তাঁর করোনা ধরা পড়েছিল  গত ১৯ অক্টোবর । তিনি জোরাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন দশ দিন। মিজোরামের কোভিড-১৯ নোডাল অফিসার ডাক্তার লালমালসৌমা পাচুউ এদিন বলেন, ‘রোগীর মৃত্যুতে ভাইরাস সংক্রমণ একটা ফ্যাক্টর হিসেব কাজ করেছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের এই নোডাল অফিসার জানান, কোভিডে মৃত এই ব্যক্তির হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো কোমর্বিডিটিস ছিল। সেসবের চিকিত্‍সাও চলছিল। আমরা আশায় ছিলাম, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু, বুধবার বেলায় তিনি অকস্মাত্‍‌ মারা যান। স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।‘ রাজ্যের একটি সূত্রে খবর, গত দু-সপ্তাহ ধরে উপসর্গযুক্ত কোভিড কেস ধরা পড়ছে মিজোরামে। তার আগে পর্যন্ত আক্রান্তদের অধিকাংশই ছিলেন উপসর্গহীন। সংক্রমণের শুরুর দিকে মিজোরামে কর্তব্যরত সেনা, আধাসেনার জওয়ানদের মধ্যে পজিটিভ কেস ধরা পড়ছিল। এখনও সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে।করোনার এই সংক্রমণের কারণেই মঙ্গলবার থেকে আইজলে এক সপ্তাহের জন্য নতুন করে লকডাউন শুরু হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত মিজোরামে ২,৬০৭টি করোনা পজিটিভ ধরা পড়েছে। ২,২৩৩ জন আক্রান্ত সুস্থও হয়ে উঠেছেন। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৩৭৪ জন। পজিটিভিটির হার ২.৫ শতাংশ। সাত মাস আগে মিজোরামে প্রথমবার কারও করোনা ধরা পড়েছিল। আক্রান্ত উচ্চতর পড়াশোনার জন্য আমস্টারডামে ছিলেন। করোনা সংকটের মধ্যে নিজের রাজ্যে ফিরে আসেন। দেশে ফেরার পর কোভিড টেস্ট করালে, ওই ছাত্রের রিপোর্ট পজিটিভ আসে।আমস্টারডাম থেকে ফেরা ওই ছাত্রই রাজ্যের প্রথম করোনা আক্রান্ত।দেরিতে হলেও মিজোরামে ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে কোভিড সংক্রমণ। আইজলে গত মঙ্গলবার থেকে লকডাউনও শুরু হয়েছে। এই মুহূর্তে রাজ্যে আক্রান্ত ২,২৩৩ জন। তবে, করোনায় রাজ্যে প্রথম কেউ মারা গিয়েছেন বুধবারই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget