এক্সপ্লোর

PM Modi on Adi Ganga: মোদির মুখে আদি গঙ্গা, সাফাইয়ে মোটা অঙ্কের তহবিল, জানালেন প্রধানমন্ত্রী

Ganga Cleaning: এদিন মিটিংয়ে গঙ্গার পরিস্থিতি নিয়েই নানা বিষয় উঠে এসেছে।

নয়াদিল্লি: বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের ঠিক আগের দিন রাতে মারা গিয়েছেন নরেন্দ্র মোদির মা। মায়ের শেষকৃত্য সেরে পূর্ব নির্ধারিত মিটিংয়ে যোগ দিয়েছেন মোদি। শুধু তাই নয়, এদিনই গঙ্গা কাউন্সিল মিট-এও যোগ দিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর মুখে উঠে এল গঙ্গা নিয়ে উদ্বেগের কথা। প্রসঙ্গ উঠে এসেছে আদি গঙ্গা নিয়েও। 

কী বলেছেন মোদি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গার অবস্থার উন্নতি করতে 'নমামি গঙ্গে' প্রকল্প শুরু করেছিলেন। এদিন মিটিংয়ে গঙ্গার পরিস্থিতি নিয়েই নানা বিষয় উঠে এসেছে। এদিন নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে জানিয়েছেন, আদি গঙ্গার পরিস্থিতি ভাল নয়। সেটি সাফ করার জন্য উদ্য়োগ নেওয়া হয়েছে। একটি আধুনিক পরিকাঠামো তৈরি করা হবে। মোট ৬০০ কোটি টাকার একটি তহবিল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি আরও জানিয়েছেন, গঙ্গাবক্ষ (River Bed) সাফ করার জন্য সরকার কাজ চালাচ্ছে। বজ্র নিষ্কাশনের জন্য যাতে গঙ্গার আর কোনও দূষণ না হয়। তার জন্য নিষ্কাষণ প্রণালীর আধুনিকীকরণ করা হচ্ছে।

শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, খিদিরপুরে INS সুভাষের অডিটোরিয়ামে শুরু হয় বৈঠক। মিটিংয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মাতৃবিয়োগের কারণে শুক্রবার কলকাতা সফর বাতিল হলেও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। 

সুন্দরবন প্রসঙ্গ:
এদিন আলোচনায় উঠে আসে সুন্দরবনের সঙ্কটের প্রসঙ্গ। আয়লা থেকে আমফান - ঝড়-ঝঞ্ঝার প্রথম ধাক্কাটা সহ্য করতে হয় সুন্দরবনকেই। প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। সূত্রের খবর, এই সমস্য়ার সমাধানের লক্ষ্য সুন্দরবন মাস্টারপ্ল্যানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় নদী ভাঙন একটা বড় সমস্যা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে নদী ভাঙনের সঙ্কটের সঙ্গে যুঝতে হয় বহু মানুষকে। এদিন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে সেই বিষয়টিও তোলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে তিনি প্রস্তাব দেন, উপকূলবর্তী এলাকাকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত নীতি আয়োগের। বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, 'আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।' উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, 'কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে কাজ করতে হবে।'

এদিন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, আদি গঙ্গা পুনরুদ্ধার, জলপথে পর্যটনের প্রসার, আন্তর্জাতিক ক্রুজ পরিষেবার মতো প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'নমামি গঙ্গে প্রকল্পে, ২৫টিরও বেশি নিখাশি প্রকল্প বাংলার জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। তার মধ্যে ১১টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে। ৭টি প্রকল্পের কাজ আজ শেষ হয়েছে। ১৫০০ কোটি চাকা ব্যয়ে ৫টি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। আদি গঙ্গা পুনরুদ্ধারের জন্য ৬০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ১৩ জানুয়ারি কাশী থেকে বারাণসী পর্যন্ত একটা ক্রুজ আসবে বাংলাদেশ হয়ে। এটা বিশ্বের মধ্যে অভূতপূর্ব ক্রুজ পরিষেবা। বাংলার মানুষদেরও এটা উপভোগ করতে বলব।' এদিন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের ২ মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য, অভ্যাগতদের সম্মান জানান। 

আরও পড়ুন: বর্ষশেষে তুষারে ঢাকা কাশ্মীর, খুশির হাওয়া পর্যটক মহলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget