এক্সপ্লোর

জন্মসূত্রে ভারতীয়, প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের শংসাপত্রের প্রয়োজন নেই, আরটিআই আবেদনের জবাবে বলল পিএমও

গত ডিসেম্বর মোদি সরকার সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশ করানোর পর প্রবল বিতর্কের সূত্রপাত হয়েছে। নয়া আইনে মুসলিমরা বাদে ভারতে আসা তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন উদ্বাস্তুর স্বীকৃতি, এদেশের নাগরিকত্ব পাবেন।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের শংসাপত্র দেখতে চেয়ে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে আবেদন পেশ করেছিলেন এক ভারতীয় নাগরিক। তাঁকে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে দেওয়া জবাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়, তাঁর জন্মের শংসাপত্র নেই। জনৈক সাংবাদিক জানিয়েছেন, শুভঙ্কর সরকার নামে আবেদনকারী ব্যক্তি পিটিশনে বলেছিলেন, অনুগ্রহ করে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির নাগরিকত্বের শংসাপত্রটি দেখান। পিএমও-র জনৈক প্রবীণ কুমার জবাবে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৫৫-র নাগরিকত্ব আইনের ৩ নম্বর ধারার সাপেক্ষে জন্মসূত্রেই ভারতের নাগরিক, অতএব তাঁর ক্ষেত্রে নাগরিকত্বের শংসাপত্রের দরকার হয় না। রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্বের ক্ষেত্রে শংসাপত্র লাগে। পিএমও-র এহেন প্রতিক্রিয়া অস্বচ্ছ বলে মনে করা হচ্ছে। তারা যখন প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের সার্টিফিকেট লাগবে না, তখন নাগরিকত্ব ইস্যুতে দেশবাসীর মনে আতঙ্ক তৈরি হয়েছে। কেরলের কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালাও পিএমও-র বক্তব্যটি ট্যুইটে উল্লেখ করে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের প্রমাণস্বরূপ প্রাসঙ্গিক নথিপত্র দেখতে চেয়ে পেশ করা আরটিআই আবেদনে এটাই পিএমও-র জবাব। এরপর কেউ আপনার নাগরিকত্বের নথি দেখতে চাইলে তাঁকে একই জবাব দিন! গত ডিসেম্বর মোদি সরকার সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাশ করানোর পর প্রবল বিতর্কের সূত্রপাত হয়েছে। নয়া আইনে মুসলিমরা বাদে ভারতে আসা তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা ৬টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন উদ্বাস্তুর স্বীকৃতি, এদেশের নাগরিকত্ব পাবেন। অভিযোগ, এর ফলে মুসলিমদের প্রতি বৈষম্য করা হচ্ছে কেননা সিএএ চালু হওয়ার পর ভবিষ্যতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) প্রক্রিয়া চালিয়ে এদেশের মুসলিমদের নাগরিকত্ব বাতিল ঘোষণা করবে মোদি সরকার। এনআরসি-তে মুসলিমদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে। সংসদের দুই কক্ষেই সিএএ ছাড়পত্র পাওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ, অশান্তি হয়েছে।

সেরা শিরোনাম

Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget