এক্সপ্লোর

Prison Rules: গোড়ালিতে GPS বসানো বেড়ি, জেল চত্বরে জ্যামার, কারা আইনে একাধিক নয়া প্রস্তাব কেন্দ্রের

Modi Government: জেলবন্দি থাকাকালীন, কুঠুরিতে বসে দিব্যি মোবাইল ফোন এবং প্রযুক্তির ব্যবহার করে থাকেন প্রভাবশালীরা। সেই নিয়েও কড়া বিধান বেঁধে দিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: দেশের কারা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার তৎপর কেন্দ্র। তার জন্য রাজ্যগুলিকে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হল (Prison Rules)। জেলের অন্দরে রূপান্তরকামীদের পৃথক থাকার ব্যবস্থার কথা বলা রয়েছে তাতে। প্যারোলে জেলের বাইরে বেরোন যে সমস্ত বন্দি, তাঁদের গতিবিধির উপর নজর রাখতে গোড়ালিতে খাড়ুর মতো দেখতে বিশেষ GPS বসানো যন্ত্র পরানোর কথাও বলা হয়েছে (Modi Government)। 

বাইরের দুনিয়ার সঙ্গে বন্দিদের সংযোগ আটকানোই লক্ষ্য

শুধু তাই নয়, জেলবন্দি থাকাকালীন, কুঠুরিতে বসে দিব্যি মোবাইল ফোন এবং প্রযুক্তির ব্যবহার করে থাকেন প্রভাবশালীরা। সেই নিয়েও কড়া বিধান বেঁধে দিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত কোনও কয়েদি যদি জেলের কুঠুরিতে মোবাইল ফোন ব্যবহার করেন, বা সহবন্দিকে তার সরবরাহ করেন, সেক্ষেত্রে অতিরিক্ত সময়ের জন্য় হাজতবাস করাতে হবে তাঁদের। জেলে বসে বাইরের দুনিয়ার সঙ্গে বন্দিদের সংযোগ আটকাতে জেলে জ্যামার বসানোর কথাও বলা হয়েছে।

দেশের কারা ব্যবস্থাকে ঢেলে সাজাতে, তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যার মোকাবিলা করতেই এমন বিধান বলে জানা গিয়েছে। কারা আইন ২০২৩-এ এই নয়া বিধান যুক্ত করেছে কেন্দ্র। দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের সেই মর্মে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কথা মাথায় রেখেই এমন বিধান আনা হয়েছে। ১৮৯৪ এবং ১৯০০ সালের কারা আইনের অধুনিকীকরণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন ভাল্লা।

আরও পড়ুন: Smaranya Ghosh: আঠেরোর ‘স্পর্ধা’ই বটে, ছেলে থেকে মেয়ে হয়েছেন, অকপট স্বীকারোক্তি উচ্চমাধ্যমিকে সপ্তম স্মরণ্যার

উল্লেখ্য বিগত কয়েক মাসে একাধিক হাইপ্রোফাইল খুন, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা সানে এসেছে। আর এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে দেশের খ্য়াতনামা জেলের অন্দরেই। এমনকি জেলের অন্দরে কুখ্যাত বন্দিরা অপরাধচক্র চালাচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি জেলের কুঠুরিতেই খুন হন গ্যাংস্টার সুনীল বালিয়াঁ ওরফে টিল্লু তাজপুরিয়া। অন্য কুঠুরি থেকে গরাদ ভেঙে ঢুকে সহবন্দিরা তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।

লিখিত বিবৃতিতে ভাল্লা জানান, সময় এবং বিবর্তনের কথা মাথায় রেখে ঔপনিবেশিক আমলের নিয়ম-নীতির সংশোধন প্রয়োজন। সংবিধান অনুযায়ী জেলখানা পরিচালনা সংক্রান্ত নিয়ম এবং নীতি মূলত রাজ্যের এক্তিয়ারেই পড়ে।  কিন্তু তার রূপরেখা মূলত কেন্দ্রীয় সরকারই তৈরি করে দেয়, যা আইন বলে গন্য হয়। সেই অনুযায়ী প্রযুক্তিকে কাজে লাগিয়ে কারা আইন সংশোধন করতে তৎপর হয়েছে কেন্দ্র।

প্যারোলে মুক্ত বন্দিদের উপর নজরদারি যদিও নতুন কিছু নয়। একাধিক দেশে এই নিয়ম চালু রয়েছে, যাতে জেল থেকে বেরিয়ে ফের অপরাধমূলক কাজকর্মে বন্দিরা লিপ্ত হচ্ছেন কিনা, তার উপর নজরদারি চালানো হয়। তাতে GPS বসানো সরঞ্জামের ব্যবহার হয় একাধিক দেশে। তবে এখনও পর্যন্ত ভারতে এমন নিয়ম চালু নেই। 

GPS ট্র্যাকার বসানো নিয়ে উদ্বেগ

তবে ইদানীং কালে এমন একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে প্যারোলের মেয়াদ শেষ হলেও, জেলে ফেরেননি বন্দিরা। কোভিডের সময় দিল্লির বিভিন্ন জেল থেকে প্যারোলে বেরিয়ে আসেন প্রায় ৬০০ বন্দি। ফিরে গিয়ে আত্মসমর্পণ করেননি তাঁদের কেউই। এঁদের মধ্যে অন্যতম হলেন গ্যাংস্টার কপিল সাংওয়ান। বরং বিদেশ থেকে এই মুহূর্তে সিন্ডিকেট চালাচ্ছেন তিনি। তাই কেন্দ্র জানিয়েছে, বন্দিরা প্যারোলে মুক্তির আবেদন জানালে, GPS বসানো সরঞ্জাম পরাতে হবে তাঁদের। তাঁদের সায় জোগাড় করতে হবে। 

যদিও বিশেষজ্ঞদের মতে, এই কাজ মোটেই সহজ হবে না। কারণ নজরদারি চালাতে GPS বসাতে হবে। খরচের কথা বাদ দিলেও, এতে গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘিত হয়।  আবার কারও কারও মতে, বিচার চলছে যাঁদের, এমন যন্ত্র তাঁদেরই পরিয়ে বাইরে রাখা উচিত। এতে জেলগুলিতে ভিড় বাড়বে না।

সেরা শিরোনাম

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget