এক্সপ্লোর

Modi - Trump Conversation : ফেব্রুয়ারিতেই আমেরিকা-সফরে যেতে পারেন মোদি, দীর্ঘ ফোনালাপের পরই জানালেন ট্রাম্প

Modi - Trump Talk : ট্রাম্প জানান, মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাঁর।  ফেব্রুয়ারিতেই আমেরিকা আসতে পারেন মোদি।

নয়াদিল্লি : সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই 'বন্ধু' মোদির খুব শিগগিরিউ আমেরিকা সফরের সম্ভাবনার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ফোনে কথা হয়েছে তাঁদের। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন মোদি। 

সোমবার দুই রাষ্ট্রনেতার ফোনে কথা হয়। তারপরই মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন,  বিশ্ব শান্তি ও সুরক্ষার স্বার্থে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত ও আমেরিকা। ভারত-বাংলাদেশ  চাপানউতোরের মধ্যে ইতিমধ্যেই ঢাকার ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা।  বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্যে দাঁড়ি টানছে তারা। ক্ষমতা হাতে নিয়েই ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তারপর পরপরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনিক কথোপকথন। আর তারপরই ফ্লরিডা থেকে ম্যারিল্যান্ডে ফেরার সময় নিজেই সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। 

তিনি জানান, মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাঁর।  ফেব্রুয়ারিতেই আমেরিকা আসতে পারেন মোদি। সেই সঙ্গে ট্রাম্প আরও জানান, ভারতের সঙ্গে আমাদের  সম্পর্ক খুব ভাল। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার ফোনালাপ নিয়ে বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম ইনিংসে শেষ বিদেশ সফর ছিল ভারতই । 

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। সেই শপথ-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।  মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানালাম। আমরা পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণে এবং বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব’।

এর আগে, ৭ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। ট্রাম্পও মোদির তৃতীয় ইনিংস শুরুর সময়ই শুভেচ্ছা জানিয়েছিলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
US Tariff on India: ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
ভারতের উপর নতুন করে শুল্কের চাপ আমেরিকার, কোন কোন পণ্যে বড় প্রভাব? বাড়তে পারে এইসবের দাম?
NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
প্রশ্ন-ফাঁস ইস্য়ুতে আন্দোলনে উত্তাল রাজধানী, কালকের পর আজও একগুচ্ছ মেট্রো স্টেশন বন্ধের ঘোষণা
Paper Leak Protest: উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?
উত্তাল রাজধানী ! CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার, কখন ? কাটবে অচলাবস্থা ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget