এক্সপ্লোর

Mosaraf Hossain Left Post: আস্থা ভোটের আগেই মুর্শিদাবাদে জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা তৃণমূলত্যাগী মোশারফ হোসেনের

জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

  মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন তৃণমূলত্যাগী মোশারফ হোসেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। নওদা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে হেরেও যান মোশারফ হোসেন। ভোটের ফল প্রকাশের পরেই জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। ২৪ মে ছিল আস্থা ভোটের দিন। তার আগে গতকাল জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ হোসেন।

জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এবারের বিধানসভা ভোটে শক্তঘাঁটি মুর্শিদাবাদে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেস তথা সংযুক্ত মোর্চাকে।ভোটের ফলপ্রকাশের পর থেকেই ঝুলছিল  ঝুলছিল আস্থা ভোটের খাঁড়া। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

বিধানসভা ভোটে  মুর্শিদাবাদে ১৮টি আসন জিতেছে তৃণমূল। এরপরই তারা  জেলা পরিষদের সভাধিপতি-সহ ১১ জন সদস্যের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তোলে । ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া মোশারফ হোসেনের বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব।

তৃণমূল কংগ্রেসের  জেলা সভাপতি আবু তাহের খান বলেছেন, দলবিরোধী কাজের জন্য জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও একাধিক কর্মাধ্যক্ষ-সহ ১১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।  ২৪ মে আস্থা ভোটের আগেই বুধবার জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন মোশারফ। তিনি বলেছেন, গত নির্বাচনে কংগ্রেস পরাজিত, সেজন্য নীতি-নৈতিকতার কারণে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের হয়ে জেলা সভাধিপতি থাকা সমীচিন নয়।

মুর্শিদাবাদ জেলা পরিষদে মোট আসন ৭০।  ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ৬৯টি আসনে জয়ী হয় তৃণমূল।১টি-তে জয়ী হয় কংগ্রেস।১ জেলা পরিষদ সদস্যের মৃত্যুর পর তৃণমূলের প্রতিনিধির সংখ্যা কমে হয় ৬৮।

তৃণমূলের তরফে জেলা পরিষদের সভাধিপতি হন মোশারফ হোসেন। কিন্তু বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন তিনি। খোদ তৃণমূলের জেলা সভাপতির গড় নওদা থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেন মোশারফ। কিন্তু, ভোটে তৃতীয় স্থান পেয়েছেন তিনি।  মুর্শিদাবাদে কংগ্রেসের মার্কশিট শূন্য। করোনা আক্রান্ত হয়ে দুই সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যুর পর জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন বাকি। ওই দুটি আসনে ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget