এক্সপ্লোর

একজন হিন্দু কখনও দেশবিরোধী হতে পারেন না, গাঁধীর উল্লেখ করে বললেন ভাগবত

আরএসএস প্রধান বলেন, গাঁধী বুঝেছিলেন, স্বাধীনতার লড়াই শুধুমাত্র যারা ক্ষমতায় রয়েছে, তাদেরই বদলানো নয়, নিজেদেরও বদল ঘটানো। উনি পরিষ্কার বলেছিলেন, পশ্চিমী সভ্যতা আমাদের নিজস্ব সভ্যতাকে শেষ করে দিয়েছে. আমরা ধর্মভ্রষ্ট হয়েছি। ডঃ হেডগেওয়ারও বলতেন, অন্যকে দোষ দিও না। তুমি দাস হতে তৈরি ছিলে বলেই দাসত্বের শৃঙ্খলে জড়িয়েছ। তোমার মধ্যে কোনও একটা ঘাটতি আছে। গাঁধিজির মধ্যেও এমন সমান্তরাল ভাবনা দেখেছি।

নয়াদিল্লি: যিনি হিন্দু, আপন সত্ত্বা থেকেই তিনি দেশপ্রমিক, কখনই দেশবিরোধী হতে পারেন না। বললেন মোহন ভাগবত। ‘মেকিং অব এ হিন্দু প্যাট্রিয়ট-ব্যাকগ্রাউন্ড অব গাঁধীজিস হিন্দ স্বরাজ’ নামাঙ্কিত একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এপ্রসঙ্গে মহাত্মা গাঁধী ধর্মের মধ্যে নিজের জাতীয়তাবাদ, দেশপ্রেমের উত্স খুঁজে পেয়েছিলেন বলেও অভিমত জানিয়েছেন তিনি। আরএসএস প্রধান বলেছেন, সব ভারতীয়ই মাতৃভূমির পুজো করেন। কিন্তু গাঁধীজি বলেছিলেন, আমার দেশপ্রেম বোধ এসেছে আমার ধর্ম থেকে। তাই আপনি হিন্দু মানে স্বাভাবিক ভাবেই দেশপ্রেমিক। হতে পারে আপনি হিন্দু হিসাবে অসচেতন, আপনার মধ্যে জাগরণ হওয়া প্রয়োজন। কিন্তু একজন হিন্দু কখনই ভারত-বিরোধী হতে পারেন না। কীভাবে ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম গাঁধীজিকে অনুপ্রাণিত করেছে, সেকথা বলতে গিয়ে ভাগবত বলেছেন, গাঁধীজি বলতেন, আমার ধর্ম সব ধর্মের সেরা। গাঁধীজি বলতে চেয়েছিল ধরম শব্দটি, কিন্তু ইংরেজিতে তার কোনও সমার্থক শব্দ নেই। গাঁধীজি স্বরাজ (স্বশাসন) শুরু করেছিলেন, কিন্তু স্বধর্ম না বুঝলে স্বরাজও বোঝা সম্ভব নয়। ভাগবত বলেন, গাঁধীর প্রেক্ষিতে একজন হিন্দু দেশপ্রেমিকের উত্থান নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশ ও আরএসএস প্রধানের উপস্থিতি মানুষের কাছে অনেক অর্থ, গুরুত্বই বহন করে। লোকে বলবে, আমরা গাঁধীজিকে আত্মসাত্ বা গ্রাস করার চেষ্টা করছি। কিন্তু একজন বড় মাপের ব্যক্তিত্বকে কেউই দখল করতে পারে না। এই বইয়ের উদ্দেশ্য সেটা নয়। এটা গাঁধীজির জীবনের ওপর ব্যাপক গবেষণা করে লেখা। বইয়ে পোরবন্দর থেকে গাঁধীজির ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সফর ও সেখান থেকে দেশে ফেরা নিয়ে আলোচনা রয়েছে। সহনশীলতাই গাঁধীর ধর্ম সম্পর্কে উপলব্ধ বলে মন্তব্য করেন ভাগবত। বলেন, বৈচিত্র্যে মধ্যে ঐক্য আমাদের আবেগ, কেবলমাত্র নীতির ব্য়াপার নয়। গাঁধীজি বলতেন, আমি আমার ধর্ম কঠোর ভাবে মানব, কিন্তু অন্য ধর্মকেও শ্রদ্ধা করব। এটাই ভারতীয় চিন্তাধারার মৌলিকত্ব। পার্থক্য মানেই এখানে বিচ্ছেদ নয়। আরএসএস প্রধান বলেন, গাঁধী বুঝেছিলেন, স্বাধীনতার লড়াই শুধুমাত্র যারা ক্ষমতায় রয়েছে, তাদেরই বদলানো নয়, নিজেদেরও বদল ঘটানো। উনি পরিষ্কার বলেছিলেন, পশ্চিমী সভ্যতা আমাদের নিজস্ব সভ্যতাকে শেষ করে দিয়েছে. আমরা ধর্মভ্রষ্ট হয়েছি। ডঃ হেডগেওয়ারও বলতেন, অন্যকে দোষ দিও না। তুমি দাস হতে তৈরি ছিলে বলেই দাসত্বের শৃঙ্খলে জড়িয়েছ। তোমার মধ্যে কোনও একটা ঘাটতি আছে। গাঁধিজির মধ্যেও এমন সমান্তরাল ভাবনা দেখেছি। বইয়ে দাবি করা হয়েছে, ১৮৯৩-৯৪ সালে গাঁধীকে ধর্মবদলের জন্য় চাপ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় তাঁর মুসলিম নিয়োগকর্তা ও খ্রিস্টান সহকর্মীরা, কিন্তু তিনি সরাসরি তা মানতে অস্বীকার করেন। ১৯০৫ নাগাদ তিনি একজন ভক্তিপ্রবণ হিন্দু হয়ে ওঠেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget