এক্সপ্লোর

Iran News: মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ

Mojtaba Khamenei: গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়।

নয়াদিল্লি: শহিদদের রক্তের প্রতিশোধ তোলার শপথ নিয়েছেন। জানিয়েছেন, কড়া হাতে শত্রুর মোকাবিলা করা চাই। কিন্তু আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে তিন সপ্তাহব্যাপী যুদ্ধে এখনও আড়ালেই রয়েছেন ইরানের নব নিযুক্ত সর্বোচ্চ শাসক আয়াতোল্লা মোজতবা আলি খামেনেই। পৃথিবীর তাবড় সংস্থাও তাঁর হাল-হদিশ পাচ্ছে না। মোজতবা কোথাও রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে রহস্য ক্রমশ গাঢ় হচ্ছে। (Mojtaba Ali Khamenei)

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়। সেই হামলায় মারা যান আয়াতোল্লা আলি খামেনেই-সহ পরিবারের অনেকেই। হামলার সময় বাবার বাসভবনেই ছিলেন মোজতবা। প্রাণে বেঁচে গেলেও, তাঁর অঙ্গহানি হয়েছে বলে এর আগে খবর উঠে আসে। সেই অবস্থাতেই মোজতবাকে দেশের সর্বোচ্চ শাসক ঘোষণা করেছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। কিন্তু মোজতবা কোথায়, তার সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। (Iran News)

ইরানের সর্বোচ্চ শাসক নিযুক্ত হওয়ার পর এখনও পর্যন্ত দু’বার বার্তা দিয়েছেন মোজতবা। তবে সশরীরে উপস্থিত থেকে ভাষণ দেননি, কোনও ভিডিও বার্তাও প্রকাশ করেননি। তাঁর কণ্ঠস্বর পর্যন্ত শুনতে পারেননি কেউ। লিখিত বিবৃতি প্রকাশ করেছেন শুধুমাত্র। হালফিলে মোজতবার যে কয়েকটি ছবি পাওয়া গিয়েছে, সেগুলিতে AI, Google SynthID Tools-এর ব্যবহার চোখে পড়েছে। মোজতবার কাটআউট হাতে নিয়ে উল্লাসের ভিডিও-ও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই তাঁর হাল-হকীকত নিয়ে প্রশ্ন উঠছে। সন্দেহ দানা বাঁধছে ইরানবাসীর মনেও। মোজতবা আদৌ জীবিত আছেন কি না, প্রশ্নও তুলছেন কেউ কেউ। 

আমেরিকার গুপ্তচর সমস্থা CIA এবং ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা Mossad-সূত্রে প্রাপ্ত তথ্য যদিও বলছে, তেহরানে আধিকারিকরা মোজতবার সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করছেন বলে প্রমাণ মিলেছে। অর্থাৎ মোজতবা জীবিতই রয়েছেন। তবে তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা কিছুতেই বোঝা সম্ভব হচ্ছে না। ইরানের সর্বোচ্চ শাসক ঘোষিত হলেও, মোজতবাই শাসনকার্য পরিচালনা করছেন, নাকি তাঁর নামে আড়াল থেকে অন্য কেউ সরকার চালাচ্ছে, তা নিয়ে ধন্দে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিভাগও। ইরানে আসলে কে সরকার চালাচ্ছে, প্রশ্নের সদুত্তর মিলছে না কিছুতেই। 

অন্য দিকে, Axios-কে দেওয়া সাক্ষাৎকারে এক ইজ়রায়েলি আধিকারিক বলেন, “উনিই (মোজতবা) নির্দেশ দিচ্ছেন বলে আমাদের কাছে কোনও প্রমাণ নেই। অদ্ভূত পরিস্থিতি। তবে মনে হয় না, মৃত কাউকে সর্বোচ্চ শাসক ঘোষণা করতে এত লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে চাইবে ইরান। আবার উনিই যে সরকার চালাচ্ছেন, তার সপক্ষেও প্রমাণ নেই।” আমেরিকার যুদ্ধ সংক্রান্ত বিভাগের বিদেশসচিব পিট হেগসেথ বলেন, “যথেষ্ট ক্যামেরা, ভয়েস রেকর্ডার রয়েছে ইরানের কাছে। তাও কেন লিখিত বিবৃতি? উত্তরটা বোধহয় সকলের জানা। তথাকথিত সর্বোচ্চ নেতা আহত, চেহারাও সম্ভবত বিকৃত হয়ে গিয়েছে।”

শুক্রবার নওরোজ চলাকালীনও জনসমক্ষে আসেননি মোজতবা। তাঁর তরফে লিখিত বার্তা পেশ করা হয় আবারও। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে আমেরিকা এবং ইজ়রায়েল মস্ত ভুল করেছে, এখন হিসেব মেলাতে পারছে না বলে দাবি করেন তিনি। গত ৯ মার্চ ইরানের সর্বোচ্চ শাসক ঘোষিত হন মোজতবা। তিন দিন পর প্রথম বার্তা জারি করেন। শহিদদের রক্তের প্রতিশোধ তোলার প্রতিশ্রুতি দেন দেশবাসীকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget