এক্সপ্লোর

Monsoon Weather 2021: কেরলে বর্ষার প্রবেশ আজ, বলছে পূর্বাভাস

দক্ষিণ আরব সাগরের ওপর পশ্চিমের বাতাস আরও শক্তিশালী হয়েছে রাজ্যে।বৃহস্পতিবার থেকেই বর্ষার মুখ দেখতে পারে কেরল। এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট।

তিরুঅনন্তপুরম : দক্ষিণ-পশ্চিম বায়ু শক্তি সঞ্চয় করায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ছে। আজ বৃহস্পতিবার থেকেই বর্ষার মুখ দেখতে পারে কেরল। দক্ষিণের রাজ্য সম্পর্কে এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট।

বর্ষার আগমন কোনও দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সারা বছর এই সময়ের জন্যই অপেক্ষা করে থাকেন কৃষকরা। তাদের জমিতে ফলনের ওপর দেশের অর্থনীতি নানাভাবে নির্ভর করে। মূলত, হাওয়ার গতি, টানা বৃষ্টিপাতের পরিমাণ ও মেঘের অবস্থানের ওপর কোনও স্থানের বর্ষা নির্ভর করে।

বুববারই আইএমডি তার বিবৃতিতে জানিয়েছে, কেরলে এখন বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দক্ষিণ আরব সাগরের ওপর পশ্চিমের বাতাস আরও শক্তিশালী ও ঘন হয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী, কেরলের উপকূল ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগর এখন মেঘে ঢেকে গিয়েছে। যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রাজ্যের ওপর। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই বর্ষা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে কেরলে। 

সম্প্রতি দেশের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসের সম্ভাবনার কথা বলেছে আইএমডি। সেখানে বলা হয়েছে, এবার সম্ভবত স্বাভাবিক বর্ষা দেখা যাবে দেশে (১০১ শতাংশ)। ১৯৬১ সাল থেকে ২০১০ পর্যন্ত  'লং পিরিয়ড অ্যাভারেজ রেনফল' ৮৮ সিএম। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট এই বৃষ্টিপাতের পরিমাণে নজর রাখে।

তবে শুধু কেরলই নয়, উত্তরপূর্বের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আইএমডি। সংস্থার ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হতে পারে।এই বৃষ্টিপাতের ফলে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহবিদরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসের বৃষ্টিপাতের ওপর দেশের কৃষিকাজ অনেকাংশেই নির্ভরশীল। এই ৭০শতাংশ বৃষ্টিপাতের ওপর চাল, সয়াবিন, তুলা চাষ নির্ভর করে। গত দু বছর ভালো বৃষ্টিপাত হওয়ায় দেশের কৃষকদের মুখে হাসি ফুটেছে। সেই কারণে কোভিড মহামারীর মধ্যেও জীবনসংগ্রাম চালিয়ে যেতে পারছেন তারা।  

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget