এক্সপ্লোর

‘একাদশী’র দিন চন্দ্রাভিযান সফল হয়! দাবি মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী নেতার

এই প্রাক্তন আরএসএস কর্মী বর্তমানে মহারাষ্ট্রে শিব প্রতিষ্ঠান হিন্দুস্তান নামে একটি সংগঠন চালান। ২০১৮র ১ জানুয়ারি ভিমা কোরোগাঁওয়ের জাতপাত সংঘর্ষে অভিযুক্ত তিনি। যদিও তাঁকে গ্রেফতার করা হয়নি।

নয়াদিল্লি: ‘একাদশী’র দিন চন্দ্রাভিযান হলে কি সাফল্য আসত ইসরোর ঘরে? এমনটাই বোঝাতে চাইলেন হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতা সম্ভাজি ভিড়ে। সোলাপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, নাসা চাঁদে মহাকাশযান পাঠাতে ৩৮ বার চেষ্টা করে ব্যর্থ হয়, শেষ পর্যন্ত সাফল্য আসে ৩৯-তম প্রয়াসে, কারণ সেদিনটা ছিল একাদশী। এই প্রাক্তন আরএসএস কর্মী বর্তমানে মহারাষ্ট্রে শিব প্রতিষ্ঠান হিন্দুস্তান নামে একটি সংগঠন চালান। ২০১৮র ১ জানুয়ারি ভিমা কোরোগাঁওয়ের জাতপাত সংঘর্ষে অভিযুক্ত তিনি। যদিও তাঁকে গ্রেফতার করা হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ এর ল্যান্ডার ‘বিক্রম’-কে সফট ল্যান্ডিং করানোর যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে, তার প্রতি ইঙ্গিত করেই এমন উদাহরণ টানেন ভিড়ে। গত ৭ সেপ্টেম্বর লক্ষ্যের খুব কাছে গিয়েও ‘বিক্রমে’র সফট ল্যান্ডিং হয়নি। চন্দ্রযান-২ এর সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়। সেটি হার্ড ল্যান্ড করে। পরে বিক্রমের হদিশ মিললেও এখনও তার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন হয়নি। ইসরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি অক্ষত থাকলেও হেলে রয়েছে। ভিড়ের দাবি, নাসা বারবার চন্দ্রাভিযানে অসফল হওয়ায় জনৈক মার্কিন বিজ্ঞানীই প্রস্তাব দেন, তাঁদের ব্যবহার করা সিস্টেমের পরিবর্তে ভারতীয় সময় পরিমাপের সিস্টেম মেনে অভিযান করা হোক। সেই প্রস্তাব মতো ভারতীয় পদ্ধতিতে সময়ের হিসাব করেই চমকে দেওয়া সাফল্য মেলে। ৩৯ বারের চেষ্টায় মার্কিনীরা চাঁদে মহাকাশযান পাঠানোয় সফল হয়। এর কারণ সেই যান পাঠানো হয়েছিল একাদশীর দিন। একাদশী হল একটি মাসের দুটি পক্ষ অর্থাত শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষের মধ্যবর্তী একাদশতম দিন (তিথি)। রীতি-বিশ্বাস মেনে সেদিন অনেকেই উপোস থাকেন, পূজা-অর্চনা করেন। ভিড়ের এমন হতবাক করা দাবি নতুন কিছু নয়। এর আগে তিনি তাঁর বাগানে হওয়া আম খেয়ে অনেক দম্পতির পুত্রসন্তান হয়েছে বলে দাবি করেন। নাসিকে তিনি বলেছিলেন, আম পুষ্টিকর, শক্তিবর্ধক ফল। কয়েকজন মহিলা আমার বাগানের আম খেয়ে পুত্রসন্তানের মা হয়েছেন।

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget