এক্সপ্লোর

Migrant Worker: লকডাউনের ৪ সপ্তাহে দিল্লি ছেড়ে চলে গিয়েছেন ৮ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক

more than 8 Lakh Migrant labour Left Delhi In 4 Weeks Of Lockdown

নয়াদিল্লি: লকডাউনের ৪ সপ্তাহের মধ্যেই প্রায় ৮ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এমনটাই জানানো হয়েছে দিল্লি পরিবহণ সংস্থার একটি রিপোর্টে। হিসেব বলছে, ১৯ থেকে ১৪ মে পর্যন্ত সব মিলিয়ে ৮,০৭,০৩২ জন পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন।

এদের মধ্যে লকডাউনের প্রথম সপ্তাহেই দিল্লি ছেড়েছেন ৩,৭৯,৬০৪ জন শ্রমিক। এরপর দ্বিতীয় সপ্তাহে দিল্লি ছেড়েছেন ২,১২,৪৪৮ জন পরিযায়ী। তৃতীয় সপ্তাহে দিল্লি ছেড়ে চলেগিয়েছেন ১,২২,৪৯০ জন এবং চতুর্থ সপ্তাহে দিল্লি ছেড়েছেন ৯২,৪৯০ জন পরিযায়ী শ্রমিক। 

সরকারি এই রিপোর্টে বলা হয়েছে, অন্যান্য রাজ্যের সঙ্গে সমন্বয করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি বাসে দিল্লি ছেড়ে যাওয়া শ্রমিকদের বড় অংশই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাসিন্দা। দিল্লি পরিবহণ সংস্থা জানিয়েছে, ওই ২ রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয় রেখেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হয়েছে। 

তা ছাড়া হরিয়ানা, রাজস্থানের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দারাও রয়েছেন এই তালিকায়। ট্রেনে চড়ে দিল্লি ছেড়ে যাওয়া দূরবর্তী রাজ্যগুলির পরিযায়ী শ্রমিকদের ধরলে সংখ্যাটি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলেও পরবর্তী সময় ধাপে ধাপে তার মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। আর এর মাঝেই নিজের নিজের জায়গায় ফিরে গিয়েছেন পরিযায়ী শ্রমিকরা।

উল্লেখ্য গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন ঘোষণার পরেই পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। হাত জোড় করে তিনি পরিযায়ী শ্রমিকদের দিল্লি ছেড়ে না যেতে অনুরোধ করেন। তাঁদের প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেন। কিন্তু ১৯ এপ্রিল থেকে ১৪ মে-র মধ্যে সরকারি বাসেই অন্তত ৮ লক্ষ ৭ হাজার ৩২ জন শ্রমিক দিল্লি ছেড়েছেন বলে তাঁর সরকারেরই রিপোর্টে জানানো হয়েছে।

উল্লেখ্য, দিল্লিতে চলছে লকডাউন। বেলাগাম সংক্রমণ সামাল দিতেই বারবার লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেয় কেজরিওয়াল সরকার। সেখানে কোভিড পরিস্থিতি অনেকটাই বাগে আনা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্র খবর। 

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget