এক্সপ্লোর

Libya Flood:মৃতের সংখ্যা ১১ হাজারে পৌঁছনোর আশঙ্কা, বানভাসি লিবিয়ার 'দেরনা' শহরে নিষিদ্ধ সাধারণের প্রবেশ

World News:কোথায় গিয়ে থামবে সংখ্যাটা? সরকারি অনুমান যদি ঠিক হয়, তা হলে বিধ্বংসী বন্যায় লিবিয়ার অন্তত ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা।

ত্রিপোলি: কোথায় গিয়ে থামবে সংখ্যাটা? সরকারি অনুমান যদি ঠিক হয়, তা হলে বিধ্বংসী বন্যায় লিবিয়ার (Libya Flood) অন্তত ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা। নিশ্চিত ভাবে দেখতে গেলে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১ হাজার। কিন্তু আরও হাজার দশেকের খোঁজ নেই। জলভাসি বন্দরশহর 'দেরনা'-র কোথায় রয়েছেন তাঁরা, কী ভাবে রয়েছেন, কিছুই জানতে পারেনি প্রশাসন। তবে মৃত্যুমিছিল যাতে আর না লম্বা হয় তাই আপাতত বন্যাবিধ্বস্ত দেরনা-য় সাধারণ নাগরিকের প্রবেশাধিকার বন্ধ করল লিবিয়া সরকার। শুধুমাত্র উদ্ধারকর্মী ও ত্রাণের কাজে থাকা কর্মীরাই সেখানে যেতে পারবেন।

'প্রলয়ের' ছবি...
চিৎপাত হয়ে পড়ে রয়েছে একটা গাড়ি। বা বলা ভাল গাড়ির কঙ্কাল। ভেঙে পড়া বহুতলের ছিন্নবিচ্ছিন্ন কাঠামো যেন গাড়িটিকে থেঁতলে দিয়েছে। বন্যাবিধ্বস্ত দেরনা শহরের ছবি এখন এমনই। আর মানুষের অবস্থা? রাস্তায় জমা জলে ফুলে ঢোল হয়ে যাওয়া দেহ থিকথিক করছে। কখনও আবার কিছু দেহ সৈকতের দিকে ভেসে যাচ্ছে, আবার ফিরে আসছে। বহু দেশ ধ্বংসস্তূপের তলায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, মাত্র ২ ঘণ্টায় অন্তত দুশোটি দেহের খোঁজ পেয়েছেন তিনি। একনজরে দেখলে মনে হবে, জলের প্রচণ্ড তাণ্ডবে নয়ছয় হয়ে গিয়েছে লিবিয়ার এই শহর। 
তবে এই পরিস্থিতিতেও শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস যৌথ ভাবে লিবিয়ার বাসিন্দাদের কাছে আর্জি জানায়, বিপর্যয় মোকাবিলা করতে গিয়ে তাঁরা যেন গণসমাধির পথে না হাঁটেন। এই নিয়ে এদিন একটি বিবৃতিও জারি করা হয়। তাতে বলা হয়েছে, 'দুর্গতির মুখে হয়তো অনেকেই দ্রুত গণসমাধির কথা ভাববেন। দেহগুলি থেকে বাকিদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে, এই আশঙ্কাও করতে পারেন অনেকে। কিন্তু গণসমাধি আখেরে সকলের পক্ষেই বিপজ্জনক। স্থানীয় প্রশাসনের উপর এই নিয়ে তীব্র চাপ থাকবেই, তবে নিহতদের সমাধিস্থ করার ব্যাপারে গাফিলতি হলে তাঁদের পরিজনদের যন্ত্রণা আরও বাড়বে। সামাজিক ও আইনি সমস্যা তো রয়েছেই।'
বস্তুত বন্যার ভয়াবহতার পর থেকে এমনিতেই তীব্র চাপে রয়েছে লিবিয়ার সরকার। নাগরিকদের ক্ষোভ, বন্যার আগে স্পষ্ট করে ওই এলাকা থেকে সরে যাওয়ার কোনও সরকারি নির্দেশ দেওয়া হয়নি। লিবিয়ার বহু মানুষ ইতিমধ্যেই এই নিয়ে আন্তর্জাতিক তদন্ত চাইছেন। তবে আপাতত জীবনের ছন্দে ফেরাই মূল লক্ষ্য দেরনা-র।

আরও পড়ুন:মেয়াদ শেষ সঞ্জয় কুমার মিশ্রের, ইডি-র ইন-চার্জ ডিরেক্টর বর্ষীয়ান IRS অফিসার রাহুল নবীন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget