এক্সপ্লোর

Muhammad Yunus Bangladesh: ঢাকায় ফিরে নতুন বিজয় দিবসের ঘোষণা, বাংলাদেশে আজই শপথ নোবেলজয়ী ইউনূসের

Muhammad Yunus Oath:দেশে ফিরে আইন-শৃঙ্খলা রক্ষার বার্তা দেন ইউনূস।

ঢাকা: দেশের ইতিউতি এখনও অশান্তি, হিংসা চলছে। সেই আবহেই ঢাকা পৌঁছলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধান হিসেবে শপথগ্রহণের কথা তাঁর। সেই মতো দুপুর ২টো বেজে ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইউনূস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেনাবিাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-রহমান। ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। (Muhammad Yunus Bangladesh)

দেশে ফিরে আইন-শৃঙ্খলা রক্ষার বার্তা দেন ইউনূস। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাই প্রথম কাজ তাঁর। কোথাও, কারও উপর হামলার ঘটনা যাতে না ঘটে, আর্জি জানিয়েছেন। দেশের মানুষকে তাঁর উপর বিশ্বাস রাখতে অনুরোধ জানান ইউনূস। এদিন ফের ছাত্র আন্দোলনকে 'দ্বিতীয় স্বাধীনতা' বলে উল্লেখ করেন তিনি। জানান, এই অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। (Muhammad Yunus Oath)

এদিন ইউনূস জানান, দেশের তরুণ সমাজ বিপ্লব ঘটিয়েছে। দেশে নতুন বিজয় দিবসের সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে যাঁরা রক্ষা করেছেন, নবজীবন দিয়েছেন, সেই ছাত্রছাত্রীদের কাছে তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন। ছাত্র বিক্ষোভ চলাকালীন নিহত আবু সইদের কথা স্মরণ করে এদিন চোখের জলও ফেলেন ইউনূস। এই 'কষ্টার্জিত স্বাধীনতাকে'র রক্ষা করতে সকলে আর্জি জানান তিনি। 

লাগাতার বাংলাদেশ থেকে যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা সামনে আসছে, সেই নিয়েও এদিন বার্তা দেন ইউনূস। তাঁর মতে, গোটা বাংলাদেশ একটি পরিবার। পরিবারের সকলকে রক্ষা করাই পরস্পরের কর্তব্য। তাই হিংসা, বিশৃঙ্খলা রুখতে হবে বলে মন্তব্য করেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, আজ রাতেই শপথ নেবেন ইউনূস। তবে প্রধানমন্ত্রী হিসেবে নাকি অন্য কোনও পদে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানিয়েছে, সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সামনে ২১টি গাড়ি রয়েছে। একটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে, যা প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ। ওই গাড়িতে চেপেই ইউনূস শপথ নিতে যেতে পারেন বলে জল্পনা।

সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন, গণ আন্দোলনে পরিণত হলে, গত সোমবার বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দিল্লিতে এসে নামেন সরাসরি। সেই থেকে সরকার-বিহীন হয়ে রয়েছে বাংলাদেশ। এখনও পর্যন্ত যা খবর, ইউনূসকে মাথায় রেখে ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে দেশে। 

আরও পড়ুন: Japan Earthquake: চোখের সামনে দুলছে সবকিছু, তীব্র ভূমিকম্প জাপানে, জারি হল সুনামি সতর্কতা

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget