এক্সপ্লোর

Pakistan News: পর পর বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল লাহৌর, ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই অশান্তি ঘনাচ্ছে পাকিস্তানে?

Lahore News: ভারতের সঙ্গে যখন সংঘাত পরিস্থিতি অব্যাহত, একদিন আগেই যখন ভারত স্ট্রাইক চালিয়েছে সেখানে, সেই আবহে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। 

লাহৌর: সকাল সকাল পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহৌর। ওয়াল্টন রোড এলাকায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ার কুণ্ডলীতে। তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। ভারতের সঙ্গে যখন সংঘাত পরিস্থিতি অব্যাহত, একদিন আগেই যখন ভারত স্ট্রাইক চালিয়েছে সেখানে, সেই আবহে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। (Pakistan News)

সংবাদ সংস্থা রয়টার্স  জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় লাহৌরে। ওয়াল্টন এয়ারপোর্ট সংলগ্ন ওয়েল্টন রোড, গোপালনগর এবং নাসিরাবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ঢেকে যেতে দেখা গিয়েছে। (Lahore News)

আপাতত যে খবর মিলছে, সেই অনুযায়ী, একটি ড়্রোন থেকে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছে পুলিশ। জ্যামিং প্রযুক্তির সাহায্য়ে ড্রোনটিকে গুলি করে নামানো হয়। তার পরই পর পর বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও নেই।

পাকিস্তানের Samaa TV জানিয়েছে, আসকরি ৫-এর কাছে দু'টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। Naval College থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গিয়েছে সেখানে। লাহৌরের ওয়াল্টন এলাকায় অভিজাত লোকজনের বাস মূলত। বিশেষ করে তাবড় ব্যবসায়ী পরিবারের বাস সেখানে। লাহৌরে রয়েছে সেনার ক্যান্টনমেন্টও।

ভারতের সঙ্গে সংঘাতের আবহে এমনিতে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতা পাকিস্তানে। লাহৌর, সিয়ালকোট থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। সেই আবহেই এই ঘটনা। পাশাপাশি, বালুচিস্তান নিয়েও উদ্বেগ বাড়ছে পাকিস্তানের। সেখানে সেনার কনভয়ে IED বিস্ফোরণ ঘটিয়েছে Baloch Liberation Army. তাতে ১২ জন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জানিয়েছেন, বালুচিস্তানের উপর থেকে মুঠো আলগা হচ্ছে পাকিস্তানের।

এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সতর্কতা জারি হয়েছে। মাইকিং করে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের। আলো বন্ধ রাখতে বলা হয়েছে সকলকে। এমনকি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের সঙ্গে সংঘাতের আবহে ইতিমধ্যেই প্রতিশোধ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের ভিতরেই কার্যত গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget