এক্সপ্লোর

Russia Ukraine War: ইউক্রেনে যুদ্ধ-উদ্বেগের মাঝেই ২১৯ ভারতীয় পড়ুয়াকে নিয়ে মুম্বই পৌঁছল বিমান

Russia Ukraine War: ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টায় ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। 

মুম্বই: যুদ্ধ-উদ্বেগের মধ্যেই ইউক্রেন থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে (indian) নিয়ে রোমানিয়া ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (flight)। আজ রাত সাড়ে ৮টা নাগাদ মুম্বই পৌঁছয় সেই বিমানটি। ইউক্রেনে(ukraine) আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টায় ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। 

Russia Ukraine War: ইউক্রেনে যুদ্ধ-উদ্বেগের মাঝেই ২১৯ ভারতীয় পড়ুয়াকে নিয়ে মুম্বই পৌঁছল বিমান

রাশিয়ার আগ্রাসনের জেরে ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া ভারতীয়রা দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকাগুলির দিকে না যান।   পশ্চিম ইউক্রেনে জল, খাবার ও থাকার জায়গা রয়েছে। সেখানে থাকাই আপাতত নিরাপদ। যারা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁদের বাড়ির ভিতর অথবা শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, দূতাবাস বা আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া ভারতীয় নাগরিকরা যদি কোথাও যান বা চেক পয়েন্টে পৌঁছন তাহলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কাজ কঠিন হয়ে পড়বে।  নির্দেশিকায় আরও বলা হয়েছে,  ইউক্রেনের বিভিন্ন সীমান্ত চেকপয়েন্টের পরিস্থিতি খুবই স্পর্শকাতর এবং কিভের দূতাবাস আমাদের নাগরিকদের সমন্বয়সাধনের মাধ্যমে বের করে আনার ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশগুলির দূতাবাসগুলির সঙ্গে কাজ করছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ইউক্রেনের পশ্চিম অঞ্চল আটকে পড়া ভারতীয়দের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। তাই বর্ডার চেকপয়েন্টের দিকে যাওয়ার পরিবর্তে সেখানেই থাকা দরকার। নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিম ইউক্রেনের শহরগুলিতে পানীয় জল, খাবার, থাকার জায়গা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা তুলনায় নিরাপদ। তাই চেকপয়েন্টগুলিতে যাওয়ার পরিবর্তে সেখানে থাকাই ভালো। এরসঙ্গে যারা যাঁরা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁরা যেখানে রয়েছেন, সেখানেই থাকুন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সংযত থাকুন এবং বাড়ির ভিতরে থাকুন। নয়া নির্দেশিকায় শান্ত ও সংযত থাকা ও ধৈর্য্য অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget