এক্সপ্লোর

Mumbai Rain: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই, একাধিক এলাকায় জারি লাল সতর্কতা

Mumbai Rain Orange Alert: মহারাষ্ট্রজুড়েই কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় লাল সতর্কতা জারি হয়েছে।

মুম্বই: প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভাসছে মুম্বই (Mumbai)। বাণিজ্য নগরীতে জনজীবন কার্যত বিপর্যস্ত। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি মুম্বইতে। যার জেরে ব্যাহত হয়েছে জনজীবনও। ইতিমধ্যেই মুম্বই ও ঠাণেতে (Thane) কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম ভবন (IMD)। মুম্বই শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। সাবওয়েগুলি জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে।      

কী পরিস্থিতি মহারাষ্ট্রের জেলাগুলিতে? 

মহারাষ্ট্রজুড়েই কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় লাল সতর্কতা জারি হয়েছে। মহারাষ্ট্রে মোতায়েন রয়েছে এনডিআরএফের ১৭টি দল। নবি মুম্বইয়ের পানভেল, খাণ্ডেশ্বর, মানসরোবর স্টেশনের সাবওয়ে জলমগ্ন। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় বাস চলাচল বন্ধ রয়েছে।মুম্বইয়ে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল।        

আরও পড়ুন, অঝোর ধারায় ভিজছে মায়ানগরী, জলবন্দি গোটা শহর, জলোচ্ছ্বাসের পূর্বাভাসও

গত দুই দিন ধরে লাগাতার ভারী বর্ষণ হচ্ছে মুম্বইয়ে। পওয়াই লেক ইতিমধ্যেই উপচে পড়েছে। তার উপর আরব সাগর থেকে প্রায় চার মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাসও রয়েছে। ভারী বৃষ্টির জেরে বুধবার মুম্বই শহরের কমপক্ষে ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রেললাইন পর্যন্ত জলে ডুবে গিয়েছে। বাস, পরিবহণ, সব বন্ধ। আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে, ৮ জুলাইয়ের মধ্যে মুম্বই তথা দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র , দক্ষিণ কোঙ্কন ও গোয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget