এক্সপ্লোর

Mumbai Murder: ঘরের টাইলস খুঁড়ে ওঠাতেই বোঁটকা দুর্গন্ধ! 'দৃশ্যম' স্টাইলে স্বামীর দেহ মেঝেয় পুঁতে রেখেছিল স্ত্রী!

সম্প্রতি মহারাষ্ট্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের আরও একটি নির্মম ঘটনা সামনে এসেছে।

মুম্বই: ঘরের মধ্যে ঢুকতেই একাধিক অসঙ্গতি। মেঝের রঙ বদল, ঘরে কেমন একটা গন্ধ! বিষয়টা সন্দেহজনক লাগে। সেটা মাথায় আসতেই পুলিশে খবর। আর এরপর সামনে যা এল, তা দেখে শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য। 

সম্প্রতি মহারাষ্ট্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের আরও একটি নির্মম ঘটনা সামনে এসেছে। সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রেমিকের সাহায্য নিয়ে এক যুবতী তাঁর স্বামীকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ তদন্ত শুরু করা হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্ত্রীর নাম কোমল চবন। তাঁর স্বামী বিজয় চবন (৩৫)। 

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না কোমলের। নিত্যদিন ঝগড়া লেগেই থাকত বলে স্থানীয়রা জানিয়েছে। এহেন সময়ে অভিযুক্ত যুবতী কোমল অন্য একজনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন৷ খবর অনুযায়ী প্রেমিকের সঙ্গে ফাঁদ পেতে কোমল তাঁর স্বামীকে খুন করেন৷

সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে চবনের দুই ভাই তাঁকে খুঁজতে আরম্ভ করেন। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। সোমবার সকালে, বিজয়ের ভাইয়েরা, যারা তাকে খুঁজছিল, তারা তার বাড়িতে যায়। সেখানে তারা দেখতে পায় যে কিছু মেঝের টাইলস বাকিগুলোর রঙের সাথে মেলে না। সন্দেহজনকভাবে, তারা ভিন্ন রঙের টাইলস সরিয়ে ফেলে, কিন্তু নীচে চাপা পড়ে থাকা একটি জ্যাকেট দেখতে পান। সেই সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। 

সূত্রে জানা গিয়েছে কোমল এবং তাঁর প্রেমিক মনু প্রথমে মৃতদেহ মেঝের নীচে পুঁতে রাখেন।  এরপর অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য ঘটনাস্থলে নতুন টাইলস লাগান। এই ঘটনা অজয় দেবগনের চরিত্র বিজয় সালগাঁওকারের ক্রাইম থ্রিলার 'দৃশ্যম'-এ ব্যবহৃত পদ্ধতির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল।

এর আগে উত্তর প্রদেশের মিরাট থেকে আরেকটি ভয়াবহ ঘটনা জানা গিয়েছিল। সেখানে একজন মার্চেন্ট নেভি অফিসার খুন হন নিজেরই স্ত্রী'র হাতে। সৌরভ রাজপুত কে প্রথমে খুন করা হয়৷ এরপর মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। তাঁর দেহের প্রায় ১৫ টি টুকরো একটি ড্রামে পুঁতে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে পুলিশ জানিয়েছে,  সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রাস্তোগির সাহিল শুক্লা নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget