এক্সপ্লোর

হয়েছিল করোনা, প্রয়াত সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ খান

সেলিম জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন হওয়ার পরেও বারবার কিডনিতে সংক্রমণ হচ্ছিল ওয়াজিদের। এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হলে ধরা পড়ে, করোনাও হয়েছে তাঁর।

মুম্বই: মারা গেলেন প্রখ্যাত সুরকার জুটি সাজিদ-ওয়াজিদের অন্যতম ওয়াজিদ খান। কিডনি ও গলার সংক্রমণ নিয়ে গত আড়াই-তিন মাস ধরে চেম্বুরের সুররাণা শেঠিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহে জানা যায়, তিনি করোনা পজিটিভ। ওয়াজিদের বয়স হয়েছিল মাত্র ৪৩। জানা গিয়েছে, গত ৩ দিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন, অবস্থা ছিল গুরুতর। গত বছর ওয়াজিদ হৃদরোগে আক্রান্ত হন, তারপর অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাঁর।  এখনও তাঁর পরিবার বা হাসপাতালের কেউ তাঁর মৃত্য়ু নিয়ে কোনও বিবৃতি দেননি।  কিডনি সংক্রমণ, হদরোগ না করোনা- ঠিক কীসে তাঁর মৃত্য়ু হল তা স্পষ্ট নয়। সঙ্গীতকার সেলিম মার্চেন্ট এবিপি আনন্দকে জানিয়েছেন, প্রায় ৬ মাস আগে ওয়াজিদের কিডনির সমস্যা হয়, করা হয় কিডনি প্রতিস্থাপন। তারপর থেকে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। প্রথমে গলায় সংক্রমণ ধরা পড়ে, তারপর করোনাভাইরাস হওয়ার খবর আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে করোনা হয় তাঁর। সেলিম জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন হওয়ার পরেও বারবার কিডনিতে সংক্রমণ হচ্ছিল ওয়াজিদের। এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হলে ধরা পড়ে, করোনাও হয়েছে তাঁর। ওয়াজিদের মৃত্যুতে প্রিয়ঙ্কা চোপড়া ও সোনু নিগম শোক প্রকাশ করেছেন।
View this post on Instagram

My Brother Wajid left us.

A post shared by Sonu Nigam (@sonunigamofficial) on

দুই ভাই সাজিদ ও ওয়াজিদ ১৯৯৮-এ কাজল-সলমন খান অভিনীত পেয়ার কিয়া তো ডরনা কেয়া ছবি দিয়ে নিজেদের ফিল্মি কেরিয়ার শুরু করেন। এরপর তাঁরা কাজ করেন সলমনেরই তেরে নাম, মুঝসে শাদি করোগে, পার্টনার, হেলো, গড তুসসি গ্রেট হো, ওয়ান্টেড, বীর, এক থা টাইগার, দাবাং, নো প্রবলেম-এর মত বেশ কিছু ছবিতে। এছাড়া তাঁরা কেয়া ইয়েহি পেয়ার হ্যায়, চোরি চোরি, কাল কিসনে দেখা, জানে কেয়া হোগা, তিমকো না ভুল পায়েঙ্গে-র মত বহু ছবির গানে সুর দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget