এক্সপ্লোর

Kedarnath Yatra : কেদারযাত্রার পথে বিপর্যয়! একের পর এক ঘোড়ার মৃত্যু, ছড়াচ্ছে ভয়ঙ্কর রোগ?

কেদারনাথ যাত্রা শুরু হতেই দেখা গেল মহাসঙ্কট। কী এক অজানা রোগের গ্রাসে একের পর এক ঘোড়া ও খচ্চর। ২ দিনে ঘটল মৃত্যুমিছিল

কেদারনাথ : অক্ষয় তৃতীয়ায় খুলে গিয়েছ মন্দির। এবছর যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। তুষারশুভ্র হিমালয়ের কোলে শিবধাম  কেদারনাথ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই তীর্থক্ষেত্রে। এই মন্দিরে পৌঁছতে অনেকটা পথই পেরোতে হয় ঘোড়ার পিঠে। যাত্রীবহন করে কিছু খচ্চরও। কিন্তু এবার কেদারনাথ যাত্রা শুরু হতেই দেখা গেল মহাসঙ্কট। কী এক অজানা রোগের গ্রাসে একের পর এক ঘোড়া ও খচ্চর। ২ দিনে ঘটল মৃত্যুমিছিল

সূত্রের খবর, কেদার  যাত্রার পথে এক রহস্যময় রোগে আক্রান্ত হচ্ছে ঘোড়া-খচ্চররা।  এর ফলে তীর্থযাত্রী ও পশুপালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুদিনে ১৪টি ঘোড়া-খচ্চরের সন্দেহজনক অবস্থায় মৃত্যু হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনা করে উত্তরাখণ্ড সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী ২৪ ঘণ্টার জন্য এই যাত্রাপথে  ঘোড়া-খচ্চর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। 

রবিবার ৮ টি এবং সোমবার ৬ টি ঘোড়া ও খচ্চরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকার বহু মানুষের রুজিরুটি নির্ভর করে এই পশুদের উপর। এই ঘটনার পর পশুপালন বিভাগ সতর্ক হয়ে উঠেছে। পশুপালন বিভাগের সচিব ডাঃ বি.ভি.আর.সি. পুরুষোত্তম নিজেই রুদ্রপ্রয়াগে গিয়ে পরিস্থিতি স্বচক্ষে যাচাই করেন। তিনি জানান, পশুদের মধ্যে ছড়িয়ে পড়া রোগ প্রতিরোধের জন্য সতর্কতামূলক  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিসার থেকে বিশেষ দল কেদারনাথে যাচ্ছে
সরকারের তরফে জানানো হয়েছে,  মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানার হিসার থেকে বিশেষ দল কেদারনাথে যাচ্ছে। এতগুলি পশুর মৃত্যুর তদন্ত হবে । রোগের প্রকৃত কারণ খুঁজে বের করা হচ্ছে । ডাঃ পুরুষোত্তম জানান, প্রাথমিকভাবে এটি কোনও ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে হয়ে থাকতে পারে। তবে, তদন্তের পরেই সঠিক কারণ স্পষ্ট হবে।

পশুপালন বিভাগের সচিব ডাঃ বি.ভি.আর.সি. পুরুষোত্তম জানান, এর আগে এপ্রিল মাসে ঘোড়া ও খচ্চরদের মধ্যে ইকুইন ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ দেখা গিয়েছিল। সে কথা মাথায় রেখে ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে মোট ১৬,০০০ ঘোড়া-খচ্চরের স্ক্রিনিং করা হয়, যার মধ্যে ১৫২টি পশুর সেরো স্যাম্পলিং পজিটিভ পাওয়া গিয়েছিল। তবে, আরটি-পিসিআর পরীক্ষায় সবগুলো রিপোর্টই নেগেটিভ এসেছে।

তবে সরকার স্পষ্ট করে দিয়েছে, কেদারনাথ যাত্রা সম্পূর্ণ বন্ধ করা হবে না। তবে যাত্রাপথে পাঠানো প্রতিটি ঘোড়া-খচ্চরের শারীরিক অবস্থা আগে পরীক্ষা করা হবে। যেসব পশুর রিপোর্ট নেগেটিভ আসবে, শুধুমাত্র তাদেরকেই তীর্থযাত্রীদের বহন করার অনুমতি দেওয়া হবে।

সচিব জানিয়েছেন, যদি কোনও পশুর নাক দিয়ে জল পড়তে দেখা যায়, তাহলে  আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। রিপোর্ট আসা পর্যন্ত তাকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই তাকে পাঠানো হবে। 

সেরা শিরোনাম

Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget