এক্সপ্লোর

N. Chandrababu Naidu: কর্মসংস্থানের নামে প্রকল্প, হাওয়ালায় হাতবদল সরকারি বরাদ্দ! চন্দ্রবাবুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

AP Skill Development Scam: দলীয় কর্মসূচিতে নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। সেখানেই শুক্রবার রাত ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করতে হাজির হয় পুলিশের বিশাল বাহিনী এবং সিআইডি আধিকারিকরা।

অমরাবতী: অন্ধ্রপ্রদেশে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় (AP Skill Development Scam) রাজ্যের প্রাক্তন মুখ্য়মন্ত্রী গ্রেফতার চন্দ্রবাবু নায়ডু। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির প্রধানকে গ্রেফতার করল সিআইডি। ডিজাইন টেক সিস্টেমস প্রাইভেট লিমিটেড-সহ একাধিক ভুয়ো কোম্পানি খুলে সরকারের টাকা তছরুপের অভিযোগ। সিআইডি-র দাবি, ৩৭০ কোটি টাকার দুর্নীতি মামলার কিংপিন চন্দ্রবাবু। (N. Chandrababu Naidu)

দলীয় কর্মসূচিতে নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। সেখানেই শুক্রবার রাত ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করতে হাজির হয় পুলিশের বিশাল বাহিনী এবং সিআইডি আধিকারিকরা। কিন্তু সেখানে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। টিডিপি-র কর্মী, সমর্থকরা গ্রেফতারিতে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দীর্ঘক্ষণ টানাপোড়েন চলার পর আজ সকাল ৬টা নাগাদ গ্রেফতার হন চন্দ্রবাবু। পূর্ব গোদাবরী জেলা থেকে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্র সিআইডি।

চন্দ্রবাবু যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সিআইডি-র দাবি,  স্কিল ডেভলপমেন্ট প্রকল্পে ৩৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই নিয়ে চন্দ্রবাবুর সহযোগীরা তদন্তকারীদের নজরে রয়েছেন। চন্দ্রবাবুর মোট ২৬ জন সহযোগীকে নোটিস ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: N. Chandrababu Naidu: কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু

যুব সমাদের জন্য় কর্মসংস্থান তৈরি করতে Andhra Pradesh State Skill Development Corporation (APSSDC) প্রকল্পের সূচনা। তাতেই কোটি কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ। সংগঠনের তৎকালীন এমডি ঘণ্টা সুব্বা রাও, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক এবং APSSDC-র তৎকালীন ডিরেক্টর কে লক্ষ্মীনারায়ণকও নোটিস ধরিয়েছে ED. অভিযোগ, ২০১৪-'১৫ সালে স্কিল ডেভলপমেন্ট প্রকল্পের জন্য চন্দ্রবাবুর তদানীন্তন সরকারের সঙ্গে দুই সংস্থার চুক্তি হয়, সিমেন্স ইন্ডিয়া সফ্টওয়্যার এবং ডিজাইন টেক। সবমিলিয়ে প্রকল্পে ৩৩০০ কোটি টাকা খরচ পড়বে বলে সেই সময় ঠিক হয়, যার ৯০ শতাঁশ খরচ-খরচা ওই দুই সংস্থা বহন করবে এবং বাকি ১০ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা অন্ধ্র-সরকার দেবে বলে জানানো হয় সকলকে। 

কিন্তু অভিযোগ-

১) কিছু যাচাই না করেই সিমেন্স ইন্ডিয়া এবং ডিজাইন টেকের প্রস্তাব গৃহীত হয়ে যায়। কাজ শুরু হওয়ার আগেই অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ৩৭০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়।

২) কিন্তু সিমেন্স ইন্ডিয়া এবং ডিজাইন টেকের তরফে একটি পয়সাও খরচ করা হয়নি। 

৩) সরকারের তরফে যে ৩৭০ কোটি টাকা প্রকল্পের জন্য দেওয়া হয়েছিল, তার মধ্যে ২৪১ কোটি টাকা প্রকল্প থেকে বের করে নেওয়া হয়। এর পর হাওয়ালার মাধ্যমে বিভিন্ন ভুয়ো সংস্থায় বার বার হাতবদল হতে থাকে ওই টাকা। খরচ-খরচার জাল বিলও তৈরি করা হয়। 

৪) ২০১৮ সালে সেই নিয়ে প্রথম অভিযোগটি জমা পড়ে। পণ্য ও পরিষেকা কর দফতর, গোয়েন্দা বিভাগের তরফে দায়ের হয় মামলা পুণেতে। কিন্তু সরকারি ভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। বরং অভিযুক্তদের আড়াল করতে রাজ্য সচিবালয়ই তুলে দেওয়া হয় বলে অভিযোগ।

এই মামলায় চন্দ্রবাবুকে এক নম্বর অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিআইটি। সম্প্রতি চন্দ্রবাবুকে আয়কর দফতরের তরফেও নোটিস ধরানো হয়। একটি পরিকাঠামো সংস্থার কাছ থেকে তিনি ১১৮ কোটি টাকা নিয়েছিলেন বলে দাবি করা হয় তাতে। ওই ১১৮ কোটি টাকা চন্দ্রবাবু আয়ের হিসেবে দেখাননি কেন, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, সেই নিয়ে শোকজও ধরানো হয়। 

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget