এক্সপ্লোর

Haryana INLD Chief Death:অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা INLD-র হরিয়ানা শাখার প্রেসিডেন্ট

Nafe Singh Rathi Death:রাস্তার উপর গুলি চালিয়ে 'ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল'-র হরিয়ানা শাখার প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক নাফে সিংহ রাঠিকে ঝাঁঝরা করে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

নয়াদিল্লি: রাস্তার উপর গুলি চালিয়ে 'ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল'-র হরিয়ানা শাখার প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক নাফে সিংহ রাঠিকে ঝাঁঝরা করে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে সফররত, আর এক দলীয় নেতারও মৃত্যু হয়েছে বলে খবর। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও অনেকে গুরুতর জখম। রবিবার বিকেলে হরিয়ানার ঝাঝর জেলায় ঘটনাটি ঘটে। লোকসভা ভোটের মুখে এই ভাবে বিরোধী শিবিরের এক নেতার ভয়ঙ্কর মৃত্যুতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। যদিও মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বক্তব্য, দোষীদের একজনও ছাড় পাবে না।

কী ঘটেছিল?
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে রবিবার বিকেলে যখন এই ঘটনা ঘটে তখন নিজের SUV করে ঝাঝর জেলা দিয়ে যাচ্ছিলেন নাফে সিংহ রাঠি। সঙ্গে ছিলেন দলেরই এক নেতা। হঠাৎ, মাঝপথে, গাড়ি করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী  SUV-র পথ আগলে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে। 'অপারেশন' শেষ করে গাড়ি নিয়েই চম্পট দেয় তারা। খবর হতেই জখমদের নিকটবর্তী 'ব্রহ্মশক্তি সঞ্জীবনী' হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রাক্তন বিধায়ককে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের ডাক্তাররা।
লক্ষণীয় বিষয় হল, যে বাহাদুরগঢ়ে এই হামলা হল, সেখানকারই বিধায়ক ছিলেন নাফে সিংহ রাঠি। সেই মাটিতেই তাঁর এমন মৃত্যুতে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। হরিয়ানা পুলিশ আরও সতর্ক।   ঝাঝরের এসপি অর্পিত জৈন বলেন, 'আমাদের কাছে খবর এসেছে। CIA এবং STF-র দল কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।' INLD নেতা অভয় চৌতালার অবশ্য অভিযোগ, প্রাক্তন বিধায়ককে কোনও ধরনের নিরাপত্তার ব্যবস্থা না দেওয়ারই জের এটি।তাঁর কথায়, 'ওঁকে কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া ছিল না। গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হল ওঁকে।' ভোটের আগে এই ঘটনায় বিরোধী শিবিরের অভিযোগ, হরিয়ানার সার্বিক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।

শোকবার্তা...
 INLD-র হরিয়ানা শাখার সভাপতির এমন মৃত্যুতে শোকবার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর এস হুডা। শোকবার্তা আসে বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের তরফেও। স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। এখনও পর্যন্ত কেউ হামলার দায়স্বীকার না করলেও প্রাথমিক ভাবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সহযোগী কালা জঠেড়ির দিকেই সন্দেহের আঙুল থাকছে। সম্ভবত সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে এই হামলা, শোনা যাচ্ছে এই কথাও। তবে গ্রেফতারির আগে স্পষ্ট নয় কোনও কিছুই।

আরও পড়ুন:সামনের সপ্তাহেই প্রার্থিতালিকা প্রকাশ BJP-র, থাকতে পারে মোদি-শাহের নাম, বলছে সূত্র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget