এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: ‘শিবশক্তি পয়েন্ট’ বনাম ‘জওহর পয়েন্ট’, চন্দ্রপৃষ্ঠের নামকরণ ঘিরেও তরজা

ISRO: একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণক্ষেত্রের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন রশিদ।

নয়াদিল্লি: চাঁদের মাটি ছোঁয়ার গৌরব গাথা রচনা করেছে ভারত। কিন্তু চন্দ্রযান-৩ অভিযান ঘিরে রাজনৈতিক তরজা চরমে। চন্দ্রযান-৩ যেখানে চাঁদের মাটি স্পর্শ করেছে, সেই জায়গার নাম 'শিবশক্তি পয়েন্ট' রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়েও বাগযুদ্ধ শুরু হয়েছে। চাঁদের মাটি ছোঁয়ার অর্থ তার উপর দখলদারি কায়েম নয় বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রশিদ আলভি। চন্দ্রপৃষ্ঠের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পাল্টা চন্দ্রযান-১ যেখানে ভেঙে পড়েছিল, সেই জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখার কথা স্মরণ করিয়ে, পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় BJP. (Chandrayaan 3 Landing)

একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণক্ষেত্রের নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন রশিদ। তিনি বলেন, "গোটা পৃথিবী আমাদের দেখে হাসবে। আমরা চাঁদের মাটি ছুঁয়েছি, অত্যন্ত খুশির খবর। আমরা সকলেই গর্ব বোধ করছি। সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু না আমরা চাঁদের মালিক, না কোনও পয়েন্টের।" (ISRO)

এর পাল্টা চন্দ্রযান-১ যেখানে ভেঙে পড়েছিল, সেই জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখার কথা স্মরণ করিয়ে দেন BJP মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা। কংগ্রেসের অবস্থান হিন্দুত্ব বিরোধী বলে অভিযোগ করেন তিনি। শেহজাদ বলেন, "শিবশক্তি এবং তেরঙ্গা, দু'টি নামেরই যোগসূত্র রয়েছে এই দেশের সঙ্গে। এতে হাসির কি আছে? পরিবার-প্রথম নীতি নিয়ে চলে কংগ্রেস। বিক্রম ল্যান্ডারের নামকরণও হয়েছে বিক্রম সারাভাইয়ের নামে।"

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল, I.N.D.I.A-র তৃতীয় বৈঠকের আগে ঘোষণা গহলৌতের

এর উত্তরে রশিদ বলেন, "জওহরলাল নেহরুর সঙ্গে অন্যের তুলনা চলে না। এই সবকিছু প্রতিষ্ঠা করেছিলেন তিনি। মোদিজি সবের রাজনৈতিকীকরণ ঘটাচ্ছেন।" উল্লেখ্য, ২০০৮ সালে চাঁদের বুকে ভেঙে পড়ে চন্দ্রযান-১। যেখানে ভেঙে পড়ে ভারতীয় মহাকাশযানটি, ওই জায়গার নামকরণ হয় 'জওহর পয়েন্ট', দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম ভারতীয় মহাকাশ গবেষণাগারের প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরুর নামে। সেই নিয়েই  কটাক্ষ করেছে BJP.

তবে সেখানেই থামেননি শেহজাদ। আরও একধাপ এগিয়ে তিনি দাবি করেন, এখন যদি কংগ্রেসের সরকার থাকত, কখনওই চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩ মহাকাশযান পাঠাত না তারা। আর পাঠালেও, পয়েন্টের নাম রাখা হতো, 'ইন্দিরা পয়েন্ট' এবং 'রাজীব পয়েন্ট'। যদিও চন্দ্রযান-১ বেঙে পড়ার জায়গার নাম 'জওহর পয়েন্ট' রাখা নিয়ে অন্য যুক্তিও রয়েছে। ১৪ নভেম্বর ভেঙে পড়ে চন্দ্রযান-১য ওই দিন নেহরুর জন্মদিন। সেই কারণেই ওই নাম রাখা হয় বলে জানানো হয় সেই সময়ই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget