এক্সপ্লোর

Narendra Modi : 'তৃতীয়বার মোদি সরকার...' লোকসভায় প্রধানমন্ত্রীর জয়ধ্বনি তুললেন বিজেপি সাংসদরা

Assembly Election Results 2023: নরেন্দ্র মোদি সংসদে পৌঁছতেই বিজেপি সাংসদদের যে স্লোগান কার্যত পরিণত হল শব্দব্রহ্মে। যা শুনে বিজয়ীর স্মিত হাসি ঠোঁটের কোণে খেলে গেল মোদিরও।

নয়াদিল্লি : চব্বিশের সেমিফাইনালে ছক্কা হাঁকিয়েছে বিজেপি (BJP)। হিন্দি বলয়ে কংগ্রেসকে ধুয়ে-মুছে সাফ করে দিয়ে ৩ রাজ্যে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) তখ্ত ধরে রাখার পাশাপাশি রাজস্থান (Rajasthan) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) হাত শিবিরকে হারিয়ে বিজয় কেতন উড়িয়েছে বিজেপি। আর লোকসভা ভোটের কয়েকমাস আগে যে দাপুটে জয়ের পর ফের একবারে দেশজুড়ে আলোচনায় 'মোদি-ম্যাজিক'। 

তিন রাজ্যে যে সেলিব্রেশনের মুড দেখা গিয়েছিল, সেটাই যেন দাপট হয়ে পৌঁছে গেল লোকসভার অন্দরে। শীতকালিন অধিবেশন শুরুর দিনে লোকসভার অন্দরে উঠল মোদি-শব্দব্রহ্ম। প্রধানমন্ত্রী সংসদে পা রাখার আগে থেকেই 'বার বার মোদি সরকার', 'তৃতীয়বার মোদি সরকার' স্লোগানে মুখরিত হতে শুরু করেছিল লোকসভা। নরেন্দ্র মোদি সংসদে পৌঁছতেই বিজেপি সাংসদদের যে স্লোগান কার্যত পরিণত হল শব্দব্রহ্মে। যা শুনে বিজয়ীর স্মিত হাসি ঠোঁটের কোণে খেলে গেল মোদিরও।

নিজের বক্তব্যের মাঝে কংগ্রেসকে খোঁচা দেওয়ার সুবর্ণ সুযোগও হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী। হাত শিবিরকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদি কটাক্ষের সুরে পরামর্শ দিলেন, 'হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান, এটাই সুবর্ণ সুযোগ।' সোনার সুযোগ বলে জানিয়ে দেশের প্রধানমন্ত্রী যেন বুঝিয়ে দিতে চাইলেন, ৩ রাজ্যের ফলাফলে যে জয়তিলক উঠেছে তাঁর দলের কপালে, সেই ধারাই আগামী বছর তাঁর কপালেই থাকবে বলেই প্রবল আত্মবিশ্বাসী তিনি।

কয়েকদিন আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় জাতীয় উদ্দেশে ভাষণ রাখার সময় নরেন্দ্র মোদি প্রত্যয়ী সুরে বলেছিলেন, পরের বছরও ভাষণ দিতে উঠবেন তিনিই। ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election Results 2023) ফল টানা তৃতীয়বার দেশের ক্ষমতা দখলের বিষয়ে তাঁর প্রত্যাশা-আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের। সংসদে মোদি মোদি চিৎকার ও আবার একবার দেশের ক্ষমতা দখলের বিজেপি সাংসদদের হুঙ্কার যেন সেই ইঙ্গিতই দিয়ে রাখল। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি সরকার। আর প্রধানমন্ত্রীর তখ্তে নরেন্দ্র মোদি। আর ক'দিন পরই কি তাহলে 'তৃতীয়বার মোদি সরকার' ? সংসদের মূলকক্ষ থেকেই শুরু হয়ে গেল দেশজোড়া আলোচনা। 

আরও পড়ুন- লোকসভার আগে হিন্দি বলয় থেকে কংগ্রেসকে মুছে দিল বিজেপি ! আরও ৫ বছর মোদি-জমানা কি সময়ের অপেক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget