এক্সপ্লোর

Narendra Modi in US: রুপোর ট্রেন, পশমিনা শাল, আমেরিকা সফরে বাইডেনকে দুর্মূল্য উপহার মোদির

Joe Biden: আসলে চতুর্দেশীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি।

ওয়াশিংটন: আমেরিকা সফরে গিয়ে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে দুর্মূল্য উপহার তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনকে রুপোর তৈরি ট্রেনের প্রতিকৃতি উপহার দিলেন তিনি। ওই মডেল ট্রেনটি একটি অ্যান্টিক। হাতের কাজ রয়েছে ট্রেনটির গায়ে। খোদাই করে লেখা রয়েছে, 'দিল্লি থেকে ডেলাওয়্যার'। (Narendra Modi in US)

আসলে চতুর্দেশীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়। ট্রেনের দুই দিকেই তাই 'দিল্লি থেকে ডেলাওয়্যার' লেখা রয়েছে। ট্রেনের ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে 'ভারতীয় রেল'। মহারাষ্ট্রের শিল্পীরা সেটি তৈরি করেছেন বলে জানা গিয়েছে। (Joe Biden)

রুপোর তৈরি মডেল ট্রেনটির ৯২.৫ শতাংশ অংশই রুপোর তৈরি। রুপোর কাজের জন্য এমনিতেই পরিচিতি রয়েছে মহারাষ্ট্রের। সেখানের বাছাই করা শিল্পীরাই আমেরিকার প্রেসিডেন্টের জন্য ওই উপহার তৈরি করেন। শুধু রুপোর তৈরি ওই মডেল ট্রেনই নয়, বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে একটি কাশ্মীরের পশমিনা শালও উপহার দিয়েছেন মোদি।

কাশ্মীরের পশমিনা শালের কদর গোটা পৃথিবীতে। চাংথাঙ্গি ছাগলের গায়ের রোমকে বলা হয় পশম। সেই পশম থেকেই তৈরি হয় পশমিনা শাল। লাদাখের উঁচু পার্বত্য এলাকায় চাংথাঙ্গি ছাগল পাওয়া যায়। এই পশম অত্যন্ত নরম এবং সূক্ষ্ম হয়। পেশাদার শিল্পী ছাড়া পশমিনা শাল বুনতে পারেন না কেউ। কয়েক প্রজন্ম ধরে পশমিনা শালের ব্যবসা করে আসছে কাশ্মীরের কিছু পরিবার।

এ বছরের শেষ নাগাদ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদির সাক্ষাৎ আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। একাধিক বিষয়ে এদিন দু'জনের মধ্যে কথা হয়। ওঠে সীমান্তে চিনা আগ্রাসনের প্রসঙ্গও। এই সফরে নিউ ইয়র্কও যাওয়ার কথা মোদির। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার কথাও তাঁর।

মোদির এই সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতিই আমেরিকার আদালত ভারত সরকারকে তলব করেছে। খালিস্তানপন্থী নেতাকে হত্যার চেষ্টার অভিযোগে ভারত সরকার, ভারতের গুপ্তচর সংস্থা RAW-এর এজেন্টদেরও তলব করা হয়েছে। কানাডাও একই অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে। ফলে এই ভারত ও আমেরিকার বোঝাপড়ার উপরও প্রশ্ন উঠে যায়। সেই আবহেই আমেরিকা সফরে মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget