এক্সপ্লোর

Narendra Modi: 'বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ, প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশছাড়া করব, হুঙ্কার প্রধানমন্ত্রীর

Modi on Intrusion: মোদি বলেন, 'আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ। বহু দিন ধরে দেশের নাগরিকদের  ডেমোগ্রাফি নষ্ট করেছে।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রধানমন্ত্রী মোদি সর্দার পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানান।
  • তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেন।
  • অমিত শাহ ভারতের একীকরণে সর্দার পটেলের ভূমিকার কথা স্মরণ করেন।
  • জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লিতে 'রান ফর ইউনিটি' ম্যারাথন শুরু হয়।

নয়া দিল্লি: স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হল 'জাতীয় একতা দিবস'। গুজরাতের কেওয়াড়িয়াতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে, জাতীয় ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার বার্তায় এদিন স্ট্যাচু অফ ইউনিটির সামনে হবে প্যারেড। সেখানে অংশগ্রহণ করে BSF, CRPF, CISF, ITBP ও SSB সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী।                   

এদিন সেই অনুষ্ঠান থেকেই মোদি বলেন, 'আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ। বহু দিন ধরে দেশের নাগরিকদের  ডেমোগ্রাফি নষ্ট করেছে। দেশের ঐক্যেও প্রশ্নের মুখে ফেলেছে তারা। তবুও সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমবার, দেশের এই অনুপ্রবেশকারী ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি যখন কেউ কেউ দেশেরও আগে রাখছে নিজেদের স্বার্থকে।'                 

প্রধানমন্ত্রীর কথায়, 'অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই লড়ছে কোথাও কোথাও। তাদের মনে হচ্ছে, দেশ যখন একবার ভেঙেছে যখন বারবার ভাঙবে। এদের কিছু যায় আসে না। দেশের সুরক্ষা ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষাও বিঘ্নিত হবে। আবার আমরা আজকে শপথ নেব ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়ব।'

এদিন, দিল্লিতে সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রদ্ধা জ্ঞাপন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা-ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, "সর্দার প্যাটেলের দূরদর্শিতায় খণ্ডে খণ্ডে বিভক্ত ভারত রূপ নেয় ঐক্যবদ্ধ ভারতে। দেশের ৫৬২ প্রদেশকে একসূত্রে বেঁধেছিলেন তিনি। তাঁর দূরদর্শিতা ও লৌহ দৃঢতার ফলেই অখণ্ড ভারতের জন্ম হয়।" 

জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লিতে, জাতীয় ম্যারাথন কর্মসূচি সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম 'রান ফর ইউনিটি'। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হবে এই দৌড় কর্মসূচি।

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget