এক্সপ্লোর

Narendra Modi : আমেরিকায় মোদির সামনে জন-গণ-মন গেয়ে 'সম্মানিত', পা ছুঁয়ে প্রণাম গায়িকা মিলবেনের

Singer Mary Millben On Modi : 'এই রাতটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী '

ওয়াশিংটন : মার্কিন সফর শেষ। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মার্কিন মুলুকেও উত্তেজনা ছিল তুঙ্গে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে নৈশভোজ, হোয়াইট হাউসে ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ, মার্কিন কংগ্রেসের যোথ অধিবেশনে বক্তৃতা, ভারতীয় বিজনেজ টাইকুনদের সঙ্গে আলাপচারিতা, সবমিলিয়ে ঠাসা ছিল মোদির এবারের আমেরিকা সফর। শুক্রবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের সমাপনী অনুষ্ঠানে মন্দ্রিত হল ভারতের জাতীয় সঙ্গীত ( Indian national anthem)। জন গন মন-র সুর অনুরণিত হল ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (Ronald Reagan Building and International Trade Center in Washington DC )। গাইলেন আমেরিকান গায়িকা মেরি মিলবেন ।

United States Indian Community Foundation (USICF) দ্বারা আয়োজিত অনুষ্ঠানে তারপর তৈরি হল এক অন্যরকম মুহূর্ত। আফ্রিকান-আমেরিকান গায়িকা পারফর্ম্যান্স শেষে  পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদির।  আপ্লুত হয়ে ট্যুইটও করলেন গায়িকা। লিখলেন, 'এই রাতটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী ।   আপনার উদারতা এবং উষ্ণতার জন্য। আপনার জন্য গান করা আমার সম্মান। ধন্যবাদ ডিডি নিউজ লাইভ  সম্প্রচারের জন্য। ভারত এবং বিশ্বজুড়ে ভারতীয় সম্প্রদায়কে জানাই, আমি তোমাদের ভালবাসি!' 

 

মেরি মিলবেন একজন বিশিষ্ট আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী এবং গায়িকা। তাঁর গলায় জাতীয় সঙ্গীত জন গণ মন এবং ওম জয় জগদীশ হরে ভারতে অত্যন্ত জনপ্রিয় । এদিন অনুষ্ঠানের আগে, মিসেস মিলবেন বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে "অত্যন্ত সম্মানিত"। 

তিনি আরও বলেন "আমেরিকা এবং ভারত উভয়ের সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের সাথে কথা বলে এবং এটিই মার্কিন-ভারত সম্পর্কের প্রকৃত সারমর্ম। একটি স্বাধীন রাষ্ট্র শুধুমাত্র স্বাধীন মানুষদের দ্বারাই সংজ্ঞায়িত করা যায়" 

মিলবেন বলেন, তিনি পরপর চারজন আমেরিকান প্রেসিডেন্টের সামনে তাঁদের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। এবার মোদির সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে তিনি সম্মানিত। 

এর আগে প্রধানমন্ত্রী যখন পাপুয়া নিউগিনি সফর করেন, তখন সে দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধাবনত হয়ে  প্রধানমন্ত্রীর পা ছুঁয়েছিলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget