এক্সপ্লোর

PM Modi meets Sundar Pichai : গুজরাতে নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রী-সাক্ষাতের সঙ্গে পর ভূয়সী প্রশংসা গুগল-কর্তার

গুজরাতে নতুন পরিকল্পনা, ডিজিটাল নিয়ে মোদির ভাবনা সময়ের চেয়ে এগিয়ে, প্রধানমন্ত্রী-সাক্ষাতের সঙ্গে পর ভূয়সী প্রশংসা গুগল-কর্তার।

ওয়াশিংটন : মার্কিন সফরে গিয়ে গুগল কর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারপরই পিচাই করলেন ভারতে গুগলের নতুন পরিকল্পনা সংক্রান্ত ঘোষণা।  শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই গুগল কর্তা জানিয়ে দিলেন শিগগিরিই  গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে গুগল।

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর, গুগল-প্রধান সুন্দর পিচাইয়ের মুখে শোনা গেল মোদির ডিজিটাল ইন্ডিয়া ভাবনার ভূয়সী প্রশংসা। গুগল কর্তা বললেন,  মোদির ভাবনা চিন্তা তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ! অন্যান্য দেশগুলি এটি অনুসরণ করছে।

গুগল কর্তা সুন্দর পিচাই মোদির মার্কিন সফরের শেষ দিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।  তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করাটা সম্মানের। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি যা Google ভারতের ডিজিটালাইজেশন ফান্ডে $10 বিলিয়ন বিনিয়োগ করছে। আমরা গুজরাতের GIFT সিটিতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছি। ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে আমি এখন এটিকে একটি ব্লুপ্রিন্ট হিসাবে দেখছি যা অন্যান্য দেশগুলি অনুসরণ করতে চাইছে।" 

আনুষ্ঠানিক সফরের শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী মোদি অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এবং বোয়িং সিইও ডেভিড ক্যালহাউন সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের বিজনেস টাইকুনের সঙ্গে দেখা করেন।  অ্যামাজন সিইও জ্যাসি বলেন, অ্যামাজন ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে।  

 

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে নৈশভোজ, হোয়াইট হাউসে ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ, মার্কিন কংগ্রেসের যোথ অধিবেশনে বক্তৃতা, ভারতীয় বিজনেজ টাইকুনদের সঙ্গে আলাপচারিতা, সবমিলিয়ে ঠাসা ছিল মোদির এবারের আমেরিকা সফর। শুক্রবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের সমাপনী অনুষ্ঠানে মন্দ্রিত হয় ভারতের জাতীয় সঙ্গীত ( Indian national anthem)। জন গন মন-র সুর অনুরণিত হয় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (Ronald Reagan Building and International Trade Center in Washington DC )। গাইলেন আমেরিকান গায়িকা মেরি মিলবেন ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget