এক্সপ্লোর

‘পারসিভের‍্যান্স’-এর অবতরণে কন্ট্রোল রুম স্বাতীর টিপ!

অবতরণ সমাপ্ত। তাঁর এই কথা শুনেই উচ্ছ্বাস দেখা যায় নাসার সদর দফতরের বিজ্ঞানীদের মধ্যে। স্বাতীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববাসী। ইতিমধ্যে সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে হাততালি দিয়ে স্বাতী এবং তাঁর টিমকে অভিবাদন জানাচ্ছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: বৃহস্পতিবার গভীর রাতে লাল গ্রহে অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্রের রোভার ‘পারসিভের‍্যান্স’। এই অভিযানের অবদান রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ড. স্বাতী মোহনের। রোভার ল্যান্ডিং এর যাবতীয় খুঁটিনাটি বিষয় ছিল তাঁর হাতেই। রোভারের গাইডেন্স, নেভিগেশন ও কন্ট্রোলস অপারেশনসের দায়িত্বে ছিলেন ড. স্বাতী মোহন। 

অবতরণ সমাপ্ত। তাঁর এই কথা শুনেই উচ্ছ্বাস দেখা যায় নাসার সদর দফতরের বিজ্ঞানীদের মধ্যে। স্বাতীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববাসী। ইতিমধ্যে সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে হাততালি দিয়ে  স্বাতী এবং তাঁর টিমকে অভিবাদন জানাচ্ছেন বিজ্ঞানীরা। ভিডিওতে দেখা গিয়েছে স্বাতী মোহনকেও। আর এই আবহে উঠে এসেছে স্বাতীর কপালে থাকা টিপ। আর এই টিপকে সাফল্যের চাবিকাঠি বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।

ট্যুইটারে এক নেটিজেন লিখেছেন, স্বাতী মোহনের জন্য রইল অনেক ভালবাসা। তাঁর কপালের ওই টিপই কন্ট্রোল রুম। আরেক নেটিজেন লিখলেন, অবতরণের খবর নিশ্চিত করেছেন স্বাতী মোহন। টিপ পরা ওই মহিলা ভারতের গর্ব। সারা বিশ্বকেও অনুপ্রাণিত করেছেন তিনি।

কীভাবে অবতরণ হবে ‘পারসিভের‍্যান্স’-এর? সেই দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ঠিক সেই সময় নিজের দায়িত্ব পালন করছিলেন স্বাতী। জন্মসূত্রে ভারতীয় ড. স্বাতী মোহন। এরপর লেখাপড়া থেকে কর্মক্ষেত্র সবটাই মার্কিন মুলুকে। নাসার বিজ্ঞানী জানান, ৯ বছর থেকে মহাকাশের প্রতি আকর্ষণ তৈরি হয়। এই সংক্রান্ত বিভিন্ন বই পড়তেন। ১৬ বছর বয়সে ঠিক করেন তিনি হবেন মহাকাশ বিজ্ঞানী। মেকানিক্যাল এয়রোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েন কর্নেল বিশ্ববিদ্যালয়ে। স্নাতক হন তিনি। অ্যাস্ট্রোনটিক্সে এমএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।  

ইতিমধ্যেই মঙ্গলপৃষ্ঠের ছবি পাঠিয়েছে ‘পারসিভের‍্যান্স’। লালগ্রহকে দ্বিতীয় উপনিবেশ হিসেবে গড়তে চলবে অনুসন্ধান। খোঁড়াখুঁড়ি করে সংগ্রহ করবে পাথর ও মাটি। ৪৩টি টেস্ট টিউবে তা সংগ্রহ করা হবে।  ২০২৬ সালে নাসার পরবর্তী অভিযানে সেই টেস্ট টিউবগুলি পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।  

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget