এক্সপ্লোর

২০ জনের জন্য একটি শৌচাগার, তেলচিটে বালিশ,দিল্লির কোয়ারেন্টিন সেন্টারের অব্যবস্থা নিয়ে ভিডিও-তে সরব করোনা আক্রান্ত কনস্টেবল

দিল্লির কোয়ারেন্টিন সেন্টারের অব্যবস্থা নিয়ে সরব হলেন করোনাভাইরাস আক্রান্ত পুলিশের এক কনস্টেবল। চৌধুরী ব্রহ্ম প্রকাশ আয়ুর্বেদ চরক সংস্থানে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এখানকার সুযোগ-সুবিধা ও চিকিত্সা সংক্রান্ত দেখভালের অভাব নিয়ে অভিযোগ করেছেন ওই কনস্টেবল।

নয়াদিল্লি:দিল্লির কোয়ারেন্টিন সেন্টারের অব্যবস্থা নিয়ে সরব হলেন করোনাভাইরাস আক্রান্ত পুলিশের এক কনস্টেবল। চৌধুরী ব্রহ্ম প্রকাশ আয়ুর্বেদ চরক সংস্থানে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এখানকার সুযোগ-সুবিধা ও চিকিত্সা সংক্রান্ত দেখভালের অভাব নিয়ে অভিযোগ করেছেন ওই কনস্টেবল। কোয়ারেন্টিন কেন্দ্রের পরিস্থিতি তুলে ধরতে একটি ভিডিও তৈরি করেছেন তিনি। ভিডিওতে ওই কনস্টেবলকে হাসপাতালে শৌচাগার, গরম জলের মতো মোলিক সুযোগ-সুবিধার অভাব নিয়ে সরব হতে দেখা গিয়েছে। ওই কনস্টেবলকে বলতে শোনা গিয়েছে যে, আমি করোনা-আক্রান্ত কনস্টেবল। এখানে ২০ জন মতো রয়েছে। বাথরুম একটাই। কাশির জন্য ওষুধ চাইলে পাওয়া যায় না। গরম জলেরও কোনও ব্যবস্থা নেই। শুধু ঠাণ্ডা জলই দেওয়া হয়। বেডশিটও বদলানো হয় না। ওই কনস্টেবল জানিয়েছেন, তিনি তিলক নগর থানায় কর্তব্যরতম ছিলেন এবং তাঁর করোনা পরীক্ষা পজিটিভ হয়। তিনি বলেছেন, গত ১৭ এপ্রিল আমার করোনা টেস্ট পজিটিভ হয়। বাড়িতে আমার সন্তানরা রয়েছে। তাদের এখনও পরীক্ষা করা হয়নি। ওরা আমাদের বলেছে, শহরের ল্যাবে সাড়ে চার হাজার টাকায় পরীক্ষা করা যাবে। আর তা না হলে আমরা যখন কিট পাব, তখন পরীক্ষা হবে। কোয়ারেন্টিন সেন্টারের অন্যান্য বাসিন্দাদের দেখিয়ে ওই কনস্টেবল বলেছেন, বারবার চাইলেও তাঁদের পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে না। কনস্টেবল ওয়ার্ডে নোংরা বালিশ ও অন্যান্য অব্যবস্থার বিষয়টি ভিডিওতে তুলে ধরেছেন। এখানে প্রায় ২০ জন রয়েছেন।
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডিএসপি (দিল্লি-পশ্চিম) বলেছেন, তাঁদের সহকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের দেখভালের বিষয়টি মাথায় রাখা হবে। আমরা আইসিএমআর-এর নির্দেশিকা অনুসরণ করছি। আমরা হাসপাতাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে আরও বেশি সুবিধা দেওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget