এক্সপ্লোর

ওড়িশায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাছে প্রকল্পে কর্মরত ১০ চিনা নাগরিককে ভারত ছাড়ার নোটিস

ভুবনেশ্বর: ওড়িশার ভদ্রক জেলায় প্রতিরক্ষা মন্ত্রকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আর সেখানেই আদানি শিল্পগোষ্ঠী-নিয়ন্ত্রিত ধামরা পোর্ট লিমিটেডের সম্প্রসারণ প্রকল্পে কাজের সূত্রে রয়েছেন ১০ জন চিনা নাগরিক! ঘটনাচক্রে যেখানে তাঁরা কাজ করছেন, সেই জায়গাটি এপিজে আবদুল কালাম দ্বীপের (আগের হুইলার দ্বীপ) পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘাঁটির খুবই কাছে। তাই দেশের নিরাপত্তার প্রশ্নটি মাথায় রেখে গত সপ্তাহেই তাঁদের উপস্থিতির ব্যাপারে ওড়িশা সরকারকে অবহিত করে ব্যবস্থা নিতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই ১০জনকে ভারত থেকে চলে যাওয়ার নোটিস দিতে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের বিদেশি নাগরিক সংক্রান্ত ডিভিশন। সেইমতো আজ ওই চিনা নাগরিকদের উদ্দেশ্যে ‘লিভ ইন্ডিয়া’ নোটিস জারি করেছে ওড়িশা সরকার। রাজ্যের স্বরাষ্ট্রসচিব অসিত ত্রিপাঠি সাংবাদিকদের বলেন, রাজ্য সরকার ভদ্রক জেলার পুলিশের সুপার ও গোয়েন্দা শাখার ডিরেক্টরকে ওই দশ চিনা নাগরিকের বিরুদ্ধে ভারত ছাড়ার নোটিসটি কার্যকর করতে বলেছে। আমরা ওদের এই রাজ্য ও দেশ থেকে চলে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিদেশি নাগরিক বিষয়ক শাখার পরামর্শ মতোই নোটিস জারি করা হয়েছে বলে জানান তিনি। সরকারি সূত্রের খবর, কয়েক মাস হল তাইল্যান্ডের একটি সংস্থা ওই চিনা নাগরিকদের প্রকল্পটিতে নিয়োগ করে। শুরুতে ১৯ জন চিনা নাগরিক ভদ্রকে আসেন। প্রকল্পে কাজও করতে থাকেন। তবে ৯ জন চলে যান। এবার বাকি ১০ জনকে নোটিস দেওয়া হল। জানা গিয়েছে, বন্দরের সম্প্রসারণ প্রকল্পে মাটি পরীক্ষার কাজে নিযুক্ত ওই চিনা কর্মীরা। ধামরা বন্দর কোম্পানি লিমিটেড ক্যাম্পাসের বাইরে জেলাতেই একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget