এক্সপ্লোর

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় হাজার বছরের পুরনো গণেশ মূর্তি ভাঙল মাওবাদীরা!

নয়াদিল্লি: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় হাজার বছরের প্রাচীন একটি গণেশ মূর্তি ভাঙচুর হওয়ায় শোরগোল। ঢোল আকৃতির পার্বত্য শ্রেণির ওপর বসানো মূর্তিটি নবম বা দশম শতকের নাগবংশী সাম্রাজ্যের সময়কার। সেটি দেখতে পর্যটক, দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। দান্তেওয়াড়ায় দীর্ঘদিন হল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে মাওবাদীরা। ঢোলকল পাহাড়ের মাথায় বসানো গণেশ মূর্তিটি ভাঙার পিছনে তারা ছাড়া আর কেউ থাকতে পারে না বলে দৃঢ় বিশ্বাস পুলিশের। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে ওই পাহাড়ি রাস্তায় মাওবাদীদের আনাগোনা নজরে পড়ে তাঁদের। তাঁরা শনিবার এলাকায় গিয়ে দেখেন, মূর্তিটি উধাও। খবর পেয়েই ছুটে আসে পুলিশ, প্রশাসনের টিম। দান্তেওয়াড়ার পুলিশ সুপার কামলোচন কাশ্যপ, কালেক্টর সৌরভ কুমারও সেখানে যান। অনুসন্ধান করে নজরে পড়ে, ভাঙাচোরা মূর্তিটি পাহাড়ের মাথা থেকে প্রায় হাজার ফুট নীচে পড়ে আছে। কাশ্যপ বলেন, তদন্ত শুরু হয়েছে। পুলিশের ধারণা, গণেশ মূর্তির টানে ওখানে বাইরের লোকের আনাগোনায় বিপদের আশঙ্কা করছিল মাওবাদীরা, পাছে তাদের গতিবিধি কেউ টের পেয়ে যায়! ইনফর্মাররাও এমনই জানিয়েছিল। তাই ওখানে যাতে দর্শনার্থী, পর্যটকরা আর না-ই আসে, সেজন্যই তারা মূর্তিটা ভেঙেছে। ৪ ফুটের মূর্তিটি চুরি করার চেষ্টা হয়েছিল, এমন ধারণা খারিজ করে দিয়েছে পুলিশ। দান্তেওয়াড়ার ফরাসপোল থানা থেকে ১৪ কিমি দূরে গভীর জঙ্গল থেকে ওই পর্বতশ্রেণির শুরু। রায়পুর থেকে ৪৫০ কিমি দূরে। কোনও যানবাহনের পথ নেই। পায়ে হেঁটেই যেতে হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিশগড়ের পর্যটন দপ্তরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget