এক্সপ্লোর

মজা করার জন্য বন্দুকবাজের গল্প ফাঁদে পড়ুয়ারা, কিছুই মিলল না উরনে

উরন: একদল রহস্যময় লোক ঘোরাঘুরি করছে মহারাষ্ট্রের উরনে। তাদের গায়ে পাঠানি শেরওয়ানি। তাদের ভাষা বোঝা যাচ্ছে না, শুধু শোনা গেছে স্কুল আর ওএনজিসি। হাতে সন্দেহজনক বাক্স, যাতে আগ্নেয়াস্ত্র থাকা বিচিত্র নয়। একদল স্কুল পড়ুয়ার এমন দাবিতে হইচই পড়ে যায় নভি মুম্বইয়ের উড়ান নৌঘাঁটিতে। ২৬/১১-তেও এভাবে সমুদ্রের পথে মুম্বই ঢুকে তছনছ চালিয়েছিল জঙ্গিরা। উরন জুড়ে জারি হয় হাই অ্যালার্ট। একসঙ্গে তল্লাশিতে নামে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ও মহারাষ্ট্র এটিএস। কিন্তু ৪ দিন তন্নতন্ন করে খোঁজাখুঁজিতেও কিছু না মেলায় উরন পুলিশ নিশ্চিত, ওই ছাত্রছাত্রীরা নেহাত উত্তেজনার আঁচ পোয়াতেই রহস্যময় আগন্তুকের গল্প ফেঁদেছিল। যে মেয়েটি প্রথম বন্দুকবাজের উল্লেখ করে, তার বয়স মাত্র ১২। অ্যালার্ট জারির দু’দিন পর তাকে ফের জেরা করে পুলিশ। তখন সে স্বীকার করে, হাতে স্বয়ংক্রিয় রাইফেল, পরনে কালো পোশাক আইএস জঙ্গিদের ছবি দেখেছিল সে। তাই উত্তেজনা ছড়াতে দাবি করেছিল, সেও ও ধরনের লোকেদের দেখেছে উরনে। তার দেখাদেখি আরও কয়েকজন পড়ুয়া দাবি করে, তারাও দেখেছে রহস্যময় লোকেদের এলাকায় ঘুরে বেড়াতে। ছোট একটি মেয়ের নিছক গল্পে সেনা, বায়ুসেনা ও নৌসেনায় হইচই পড়ে গেলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং হালকাভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। বোঝানো হয়েছে, এ ধরনের মজা করলে তার ফল কী হতে পারে। যদিও নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, পড়ুয়াদের এই দাবি ভুয়ো প্রমাণিত হলেও এ ধরনের দাবি উড়িয়ে দেওয়ার কোনও কারণ নেই। কারণ, যদি কারও দাবি সত্যি হয়, তবে তা জঙ্গি হানা ঠেকাতে বড় ভূমিকা নিতে পারে। তবে বারবার মিথ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হলে এমন দাবিকে প্রতিবার গুরুত্ব দেওয়া নিরাপত্তারক্ষীদের পক্ষে কঠিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget