এক্সপ্লোর

৯১-র আর্থিক সংস্কার জিএসটির থেকে জরুরি ছিল, বললেন যশবন্ত সিনহা

নয়াদিল্লি: জিএসটির ওপর খুব বেশি ভরসা করছেন না পূর্বতন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকা যশবন্ত সিনহা। এবিপি নিউজের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তাঁর বক্তব্য, বর্তমানে জিএসটি যে অবস্থায় রয়েছে, তার ওপর খুব একটা আস্থা নেই তাঁর, এই কর ব্যবস্থার আরও সংস্কার জরুরি। যশবন্তের ছেলে জয়ন্ত সিনহা নরেন্দ্র মোদী সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু যশবন্ত বর্তমান সরকারের ওপর অসন্তোষ কখনও চাপা দেওয়ার চেষ্টা করেননি। মোদী সরকার যতই জিএসটিকে যুগান্তকারী সংস্কার বলে দাবি করুক, অটলবিহারী বাজপেয়ীর আমলে অর্থমন্ত্রী থাকা যশবন্তের দাবি, ১৯৯১-র সংস্কার অনেক বেশি ঐতিহাসিক। সেই সংস্কার জিএসটির থেকে অনেক জরুরি ছিল। যশবন্তের দাবি, জিএসটি শুধু অপ্রত্যক্ষ কর ব্যবস্থার সঙ্গে যুক্ত, একে ঐতিহাসিক আর্থিক সংস্কার বলে দাবি করা উচিত হবে না। কারণ আর্থিক সংস্কার অনেক কিছুর সঙ্গে যুক্ত, যার ওপর নিয়মিত কাজ হয়। জিএসটি এই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ ঠিকই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নয়। জিএসটিতে বিভিন্ন জিনিসের ওপর যে করের হার নির্ধারণ করা হয়েছে, তাতে আপত্তি রয়েছে তাঁর। তাঁর কথায়, এই জিএসটি সেই জিএসটি নয়, যা তাঁরা চেয়েছিলেন। তাঁর আমলে তিনি সব করের হার একসঙ্গে জুড়ে তিনটি হার ঠিক করেন। ফলে জিএসটির হার এক বিষয়ে নয়, অন্তত তিনটি বিষয় ধরে নির্ধারিত হয়েছিল। সেই জিএসটি আর এখনকার অভিন্ন কর ব্যবস্থা এক নয়, সেটাই তাঁর আফশোস।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget