এক্সপ্লোর

মনিপুরে বিজেপিকেই সরকার গড়ার ডাক রাজ্যপালের, কাল শপথ এন বীরেন সিংহের

ইম্ফল: গোয়ার মতো মনিপুরেও ধাক্কা খেল কংগ্রেস। শেষ পর্যন্ত উত্তরপূর্বের এই রাজ্যেও বিজেপিকে সরকার গড়তে ডাকলেন রাজ্যপাল নাজমা হেপাতুল্লা। এই প্রথম সেখানে সরকার গড়ছে নরেন্দ্র মোদীর দল। আগামীকাল বিজেপির মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নেবেন এন বীরেন সিংহ। গতকালই বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি। সূত্রের খবর, ছোট মন্ত্রিসভা হবে, শরিক দলগুলিকেও মন্ত্রিত্ব দেওয়া হবে। এদিন মনিপুরে বিজেপির পাল্লা আরও ভারী হয় চার নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) বিধায়ক রাজ্যপাল নাজমা হেপাতুল্লার সঙ্গে দেখা করে রাজ্যে নতুন সরকার গঠনে তাদের প্রতি সমর্থন জানানোয়। প্রসঙ্গত, এনপিএফ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক। এর আগে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ৪ এমএলএ-ও বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইতিমধ্যেই ৬০ সদস্যের মনিপুর বিধানসভায় ৩২ জন বিধায়কের সমর্থন তাদের সঙ্গে আছে বলে জানিয়েছে বিজেপি। রবিবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধিদল জানিয়ে এসেছে, নিজেদের ২১ বিধায়ক তো আছেনই, সেইসঙ্গে ৪ এনপিপি বিধায়ক, এক এলজেপি, এক টিএমসি বিধায়ক ও এক কংগ্রেস বিধায়কের সমর্থন জোগাড় হয়েছে। এনপিএফের সমর্থনও তাদের দিকে আছে বলে দাবি করে এনপিএফ সভাপতির সরকার গঠনে তাঁদের সমর্থনের অঙ্গীকার করে লেখা চিঠিও পেশ করেছিল বিজেপি। যদিও রাজভবন সূত্রে বলা হয়, রাজ্যপাল এনপিএফ বিধায়কদের সঙ্গে নিজে কথা বলে জানতে চান, সত্যিই তাঁরা কোন দিকে রয়েছেন। প্রসঙ্গত, মনিপুরে কংগ্রেস জিতেছে ২৮টি আসনে। তিনবারের মুখ্যমন্ত্রী ইবোবি সিংহ গতকাল ইস্তফা দিয়ে সরকার গঠনের দাবি জানালেও প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক না থাকায় বিজেপিই ডাক পেল। রাজ্যপালও জানিয়েছেন, বিজেপির কাছে প্রয়োজনীয় সংখ্যা রয়েছে বলেই তাদের সরকার গড়তে ডেকেছেন তিনি। প্রসঙ্গত, অসমে সরকার বিজেপির। দল ভাঙিয়ে অরুণাচল প্রদেশেও সরকার গড়েছে তারা। এবার মনিপুর দখল করে উত্তরপূর্বে শক্তি অনেকটাই বাড়িয়ে নিল বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget