এক্সপ্লোর

২০ মাসের ব্রেন ডেড বাচ্চার অঙ্গদান বাবা-মা'র, নতুন জীবন পেলেন পাঁচ জন

'নিজেদের হাতে কবর দিতে বা পুড়িয়ে দিতে পারতাম না, তাই আমরা স্থির করি, যদিও অন্যের মধ্যে আমাদের মেয়ে বেঁচে থাকে, সেটাই হবে সবথেকে আনন্দের।'

নয়াদিল্লি: শূন্যতার শোকের ঘনঘটাতেই এভাবে নতুনের জয়গান গাওয়া সম্ভব। সেটাই করে দেখালেন দিল্লির দুই বাসিন্দা। দিনকয়েক আগে বারান্দায় খেলার মাঝে নীচে পড়ে যায় তাদের ২০ মাসের শিশু। হাসপাতালে চিকিৎসকরা সবরকম চেষ্টা চরিত্র করার পর জানিয়ে দেন ব্রেন ডেড হয়ে গিয়েছে শিশুটির। কার্যত সব হারানোর যন্ত্রণার মাঝেও তাদের শিশুকে বাঁচিয়ে রাখতে অনন্য পথ বেছে নেন তার অভিভাবকরা। শিশুটির অঙ্গদানের সিদ্ধান্ত নেন তারা। যার জেরে নতুন জীবনের খোঁজ পেয়েছেন পাঁচ পাঁচজন। ভারতে অঙ্গদানের ইতিহাসে সবথেকে কমবয়সী হিসেবেও নথিভুক্ত হয়ে থাকল ২০ মাসের শিশুটির নাম। গত ৮ জানুয়ারি বাড়ির বারান্দাতে খেলার মাঝে রেলিং টপকে নীচে পড়ে গিয়েছিল শিশুটি। দিল্লির রোহিনীর ওই খুদেটিকে ভর্তি করা হয়েছিল শ্রী গঙ্গারাম হাসপাতালে। যেখানে গত ১১ জানুয়ারি চিকিৎসকরা জানিয়ে দেন ব্রেন ডেড হয়ে গিয়েছে শিশুটির। যারপরই স্বাভাবিক কারণে প্রবল শোকে ডুবে যান শিশুটির অভিভাবকরা। কিন্তু তারপর যে রাস্তা তাঁরা বেছে নেন, তা দেখে মুগ্ধ সকলে। ব্রেন ডেড হওয়া শিশুর অঙ্গ পেয়ে নতুন করে প্রাণ পেয়েছেন পাঁচ জন। যে খবর শুনে কিছুটা মানসিক শান্তি পেয়েছেন আশিস কুমার। খুদের বাবা আশিস বলেছেন, ‘চিকিৎসকরা যখন জানালেন মেয়ের ব্রেন ডেড হয়ে গিয়েছে এবং সেটা আর সারিয়ে তোলা সম্ভব নয়, তখন যেন পায়ের তলার মাটি সরে গিয়েছিল আমাদের। কিন্তু হাসপাতালে মেয়ে থাকার সময়ই বেশ কিছু আরও অভিভাবকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা প্রবল আশঙ্কিত ছিলেন তাদের শিশুদের বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে। যারপরই আমরা স্থির করি যদি আমাদের মেয়ের অঙ্গ পেয়ে ওরা সুস্থ হয়ে উঠতে পারে, তার থেকে আনন্দের আর কিছু হবে না। চিকিৎসকদের আমাদের পরিকল্পনা জানাতে তারাও উৎসাহ দেন। মেয়েকে নিজেদের হাতে কবর দিতে বা পুড়িয়ে দিতে পারতাম না, তাই আমরা স্থির করি, যদিও অন্যের মধ্যে আমাদের মেয়ে বেঁচে থাকে, সেটাই হবে সবথেকে আনন্দের।’ জানা গিয়েছে শিশুটির কিডনি দেওয়া হয়েছে এক প্রাপ্ত বয়স্ককে, লিভার ও হৃদযন্ত্র দেওয়া হয়েছে দুই খুদেকে আর কর্নিয়া আরও একজনকে। শ্রী গঙ্গারাম হাসপাতালের প্রধান চিকিৎসক ডিএস রাণা জানিয়েছেন, ‘শিশুটির পরিবার পবিত্র এক কাজ করেছে। যা প্রশংসা পাওয়ার যোগ্য। আশা রাখি ওদের দেখানো পথে ভবিষ্যতে আরও অনেকে এগোবে। এদেশে গড়ে প্রায় পাঁচ লক্ষ মানুষ অঙ্গের সমস্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget